1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হরিঢালী ইউ: বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, রাত পোহালেই অভিযুক্ত শিক্ষক শুধাংশুর বিরুদ্ধে তদন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির আয়োজনে সমাবেশ ও র‍্যালী কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থান উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের উদ্যোগে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

রমজানে ইফতার প্রস্তুতকারী খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

  • প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ বার পঠিত
youdoy-15633
  • নিজস্ব প্রতিবেদক ::

বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর খুলনা জেলার আয়োজনে পবিত্র রমজানে পাইকগাছার ইফতার প্রস্তুতকারী
খাদ্য ব্যবসায়ীদের মধ্যে এক প্রশিক্ষণ কর্মশালা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

রবিবার (৮ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন, পাইকগাছা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ শাকিলা আফরোজ।

উক্ত প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন- প্রধান অতিথি জনাব ডাঃ মাহাবুবর রহমান। তিঁনি বলেন- সুস্বাস্থ্য রক্ষা করার জন্য নিরাপদ খাবার ও নিরাপদ পানির ভূমিকা অপরিসীম।

তিঁনি আরও বলেন -সুস্বাস্থ্যের মূলনীতি নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধির ভূমিকাও অনস্বীকার্য এবং এ ব্যাপারে বিশদ আলোচনা করেন। জেলা নিরাপদ খাদ্য অফিসার বলেন -“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য”- এ উপলক্ষে বিশদভাবে আলোচনা করেন।

বিশেষ অতিথি ডাক্তার শাকিলা আফরোজ বলেন -পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করা ও রোগ নিয়ন্ত্রণ করা বা নির্মূল করা এবং স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা ও অর্থনৈতিক উন্নয়ন সাধন করা। চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। সভাপতি ভেজাল খাবারের ভয়াবহতা তুলে ধরেন, আইনি ব্যাখ্যা প্রদান করেন এবং স্বাস্থ্য শিক্ষার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন।

পরবর্তীতে উপস্থিত প্রধান অতিথি,মুখ্য আলোচক ও বিশেষ অতিথি – সরকারি নির্দেশনা অনুসরণ করার জন্য কিছু খাদ্য ব্যবসায়ীকে পুরস্কৃত করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর