শার্শা (যশোর) সংবাদদাতা::
যশোরের শার্শায় যথাযথ ভাবগাম্ভির্যের সাথে সনাতন ধর্ম বিশ্বাসীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূর্জা অনুষ্ঠিত হয়েছে।
এই প্রথম শার্শা উপজেলা প্রশাষনের উদ্ধোগ্যে শার্শা পাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে যাকযমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয। শ্রদ্ধা, ঋদ্ধি, কলা, মেধা, তুষ্টি, পুষ্টি, প্রভা ও স্মৃতির সফলতার জন্য দেবী চরনের পুষ্পা অর্পন শেষে উপজেলা নির্বাহী অফিার নয়ন কুমার রাজ বংশি বলেন এখন থেকে শার্শার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনে যাতে শ্রী শ্রী সরস্বতী পূজা অর্চনা করার আহব্বান জানান সকল স্বনাতন ধর্ম বিশ্বাসীদের প্রতি।
তিনি বলেন প্রতিষ্ঠানের উদ্দোগে সনাতন ধর্ম বিশ্বাসীদের কে ঐক্যবদ্ধা হয়ে নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রী শ্রী সরস্বতী পূজা সহ সকল পূজা করা যায় সে ব্যপারে প্রতিষ্ঠান প্রধান ও বিদ্যালয় পরিচালনা কমিটির প্রধানদের প্রতিও আহব্বান জানান তিনি।
মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সনাতন ধর্ম বিশ্বাসীদের ঘরে সাড়ন্বরে পূজিত হন দেবী সরস্বতী।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস, বিশেষ অতিথির বক্তব্যে বলেন দিনের হিসেবে এবার পূর্জা হচ্ছে পহেলা ফাল্গুন। পঞ্জিকা অনুসারে মঙ্গলবার বিকেল ৩টার পর পঞ্চমি শুরু হয়ে বুধবার ১২টা ৩৯ মিনিটে শেষ হবে। শাস্ত্রীয় বিধান মতে পূজার আচারাদি মেনে সকলে সরস্বতী পূজা সম্পন্ন করার আহব্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শার্শা ইউপি চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মদ তোতা, উপজেলা সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিষ্ট্রেড ফারজানা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার, প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মোন্ডল, পাটবাড়ি আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি তাপস কুমার বিশ্বাস, হিন্দু বৈধ্য খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুমার সিংহ, শার্শা সরকারী পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সহকারী শিক্ষক জয়দেব বিশ্বাস ও বিশ্বজিৎ কুমার সহ ভক্তবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।