1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু খুলনায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার শিশু রামিসার কবর জিয়ারতে দুই এমপি, জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতা কয়রায় সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায় কর্মসূচির উদ্বোধন ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চার উপরে কৃষক কৃষাণি প্রশিক্ষণ পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান খসড়া চুক্তি চূড়ান্ত মুন্সীগঞ্জের পূর্ব দেওয়ভোগে পুকুরে ডুবে দুই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে তীব্র ওষুধ সংকট চিকিৎসা সেবা থেকে বঞ্চিত অসহায় মানুষেরা পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কার্যক্রম পরিচালিত ডুমুরিয়ায় জমে উঠছে খর্নিয়া পশুহাট, চাহিদা বেশি মাঝারি গরুর

শিশু রামিসার কবর জিয়ারতে দুই এমপি, জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতা

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত
munsigang-16617
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি::

ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু রামিসার কবর জিয়ারত করেছেন দুই সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালদি মোল্লাবাড়ি কবরস্থানে গিয়ে তারা কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জিয়ারতে অংশ নেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক একে এম এরাদাদ মানু।

এসময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক অপব্যবহার না করার আহ্বান জানান।

বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু বলেন, সরকার এ বিষয়ে আন্তরিক থাকলেও কেউ যেন এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি বলেন, দেশে শিশু নির্যাতনকারীদের কোনো স্থান নেই। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক একে এম এরাদাদ মানু বলেন, শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে দ্রুততম সময়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি।

জিয়ারত শেষে নিহত শিশুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোশারফ হোসেন কুস্তি, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর