1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

শেষের দিকে সৈয়দপুরে মদিনা মোড় থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত সড়ক সংস্কার কাজ

  • প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত
10928
মিজানুর রহমান মিলন,দীপ্ত নিউজ, সৈয়দপুর :


রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ থাকা সৈয়দপুর শহরের মদিনা হোটেল মোড় (দিনাজপুর রোড মোড়) থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত এবং নতুন বাবুপাড়া কলিম মোড় থেকে জামে মসজিদ মোড় পর্যন্ত ৬৩০ মিটার দৈর্ঘ্যের সড়ক সংস্কার কাজ আবারও শুরু হয়েছে। এরমধ্যে নিরিবিলি হোটেল থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত বাকি ৪৮০ মিটার এবং নতুন বাবুপাড়া কলিম মোড় থেকে জামে মসজিদ মোড় পর্যন্ত ৯০ মিটার রাস্তা কার্পেটিং করা হবে। তবে মদিনা হোটেল মোড় থেকে নিরিবিলি হোটেল পর্যন্ত ৬০ মিটার সিসি ঢালাইসহ আরসিসি রাস্তা নির্মাণ আগেই সম্পন্ন হয়েছে।
সুত্র জানায় গত জুলাই মাসের প্রথম দিকে রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও মদিনা মোড় থেকে নিরিবিলি হোটেল পর্যন্ত ৬০ মিটার আরসিসি ঢালাইয়ের কাজ শেষের পরে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। ফলে মাঝপথে তা বন্ধ হয়ে যায় সড়ক সংস্কারের কাজ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে গত সপ্তাহে ওই সড়ক সংস্কারের কাজ শুরু করা হয়।
সৈয়দপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.  নুর ই আলম সিদ্দিকীর নির্দেশে সড়কের বাকি অংশের সংস্কার কাজ শুরু করেন রোমানা এন্টারপ্রাইজ এন্ড নির্মাতা কুশলী নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তাটি সংস্কারে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৬৭ লাখ ৪৮ হাজার টাকা।
এলজিসিআরআরপি -কোভিড-১৯ প্রকল্পের আওতায় শহরের ওই রাস্তার সংস্কার কাজ ৭০ ভাগ শেষ হয়েছে। সৈয়দপুর পৌরসভার প্রকৌশল বিভাগের সুত্রে এসব তথ্য জানা গেছে।
সুত্রটি আরও জানায়, সৈয়দপুরে দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে মানুষজনের দুর্ভোগ চরমে ওঠে। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনগনের দুর্ভোগের বিষয়টি উঠে আসে। তবে ড্রেন নালাসহ পাড়া মহল্লায় ছোট ছোট রাস্তাগুলোর উন্নয়ন কাজ চললেও বড় বড় রাস্তাঘাট ড্রেন নালা নির্মাণে তেমন বরাদ্দ না আসায় শহরের প্রধান প্রধান সড়কের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে পৌর পরিষদ ছিল নিরুপায়। এনিয়ে বিগত পৌর পরিষদও জনগনের প্রশ্নের মুখেও পড়েছিলেন। সে সময় তারা পৌরবাসীকে আশ্বস্ত করেছিলেন রাস্তাঘাটের উন্নয়নে বরাদ্দ এলেই কাজ শুরু করা হবে। অবশেষে এলজিসিআরআরপি- কোভিড-১৯  প্রকল্পের মাধ্যমে পৌর এলাকার উন্নয়নে সরকারিভাবে বরাদ্দ এলে সাবেক মদিনা হোটেল মোড় থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত খানাখন্দে ভরা ৬৩০ মিটার রাস্তা সংস্কারের জন্য ওই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। এজন্য যাবতীয় প্রক্রিয়া শেষে গত ১ জুলাই রুমানা এন্টারপ্রাইজ এন্ড নির্মাতা কুশলী নামের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় পৌর কর্তৃপক্ষ। এরপরেই ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি নাদের এন্টারপ্রাইজ সড়ক সংস্কার কাজ শুরু করেন। তবে মদিনা মোড় থেকে নিরিবিলি হোটেল পর্যন্ত ৬০ মিটার সড়ক আরসিসি ঢালাই দেওয়ার পরেই শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। ফলে কাজ বন্ধ হয়ে যায়।
অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হলে গত সপ্তাহে অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকা সড়কটি  সংস্কারের জন্য নির্দেশনা দেন পৌর কর্তৃপক্ষ। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.  নুর ই আলম সিদ্দিকীর সার্বক্ষণিক তদারকিতে বর্তমানে পুরোদমে চলছে সড়কটির সংস্কার কাজ। এদিকে পুণরায় ওই সড়কের কাজ শুরু হওয়ায় ব্যবসায়ীসহ সচেতন সমাজ পৌর কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।
ব্যবসায়ী আসলাম বলেন, দীর্ঘদিন পরে হলেও এ সড়কের কাজ শুরু হওয়ায় তারা আনন্দিত।  তবে শহরের অন্যান্য প্রধান প্রধান সড়কগুলোর কাজ যাতে দ্রুত শুরু করা হয় সেজন্য পৌর কর্তৃপক্ষকে আরও উদ্যোগী হওয়ার তাগিদ দেন।
ওই এলাকার আরেক ব্যবসায়ী একরাম বলেন সড়কটি খানাখন্দ থাকার কারণে প্রায়ই ঘটতো দূর্ঘটনা। এটি নির্মাণ কাজ শেষ হলে সে আশংকা তেমন একটা থাকবেনা। শনিবার (০২ নভেম্বর) নতুন বাবুপাড়া কলিম মোড় এলাকায় দেখা যায় নির্মাণ শ্রমিকরা রাস্তার কার্পেটিং করণ কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। এসময় সেখানে কাজ তদারকি করতে দেখা যায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.  নুর ই আলম সিদ্দিকীকে। সাথে ছিলেন সহকারি প্রকৌশলী আব্দুল খালেক ও মো.মাসুৃম সাজ্জাদ।
এবিষয়ে কথা হয় ঠিকাদারি প্রতিষ্ঠান রুমানা এন্টারপ্রাইজ এন্ড নির্মাতা কুশলীর প্রতিনিধি নাদের এন্টারপ্রাইজের কর্ণধার মো. শাহনেওয়াজ হোসেন শানুর সাথে। তিনি বলেন, তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজের মান নিয়ে কখনই তিনি আপোষ করেননি। শিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১০ নভেম্বরের মধ্যে কাজ শেষ করা হবে। যদিও কাজের সময়সীমা রয়েছে ডিসেম্বর পর্যন্ত।
এবিষয়ে জানতে চাইলে পৌর প্রশাসক মো নুর ই আলম সিদ্দিকী বলেন, কাজের গুনগত মান নিয়ে যাতে কোন প্রশ্ন না ওঠে সেজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে শিডিউল অনুযায়ী কাজ করতে বলা হয়েছে। আর কাজের মান যাতে বজায় থাকে সেজন্য সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। শহরের অন্যান্য প্রধান প্রধান সড়কগুলোর উন্নয়নে সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে তাদের। এজন্য টেন্ডারও আহবান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর