1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়াসহ খুলনায় চাহিদার তুলনায় সাড়ে ৩ লক্ষর বেশি কোরবানীর পশু উৎপাদন কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন শ্যামনগরে মুক্তিপণের দাবিতে জলদস্যু ডব বাহিনীর হাতে জিম্মি অনিমেষ, ৩ জলদস্যু আটক সৈয়দপুর পৌরসভায় নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা শুরু পাইকগাছার ফায়ার সার্ভিস স্টেশন ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের নির্ধারিত স্থান পরিদর্শনে এমপি সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কেশবপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত জবাবদিহির সংস্কৃতি ও স্বাধীন গণমাধ্যম: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ খুলনা-৬ এমপি’র লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল ও খড়িয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত

শ্যামনগরে মুক্তিপণের দাবিতে জলদস্যু ডব বাহিনীর হাতে জিম্মি অনিমেষ, ৩ জলদস্যু আটক

  • প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৬ বার পঠিত
satkhira-১৬৪৬৭
  • আক্তারুল ইসলাম::

সাতক্ষীরার শ্যামনগরে মুক্তিপণের জন্য জিম্মি করা কৃত্রিম প্রজনন কর্মী অনিমেষ পরমান্যকে উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে সুন্দরবন বাজার থেকে অফিসার ইনচার্জ খালেদুর রহমাননের নেতৃত্বে তাকে উদ্ধার করা হয়। এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার মুখে জলদস্যুরা অনিমেষকে সুন্দরবন থেকে মরাগাঙ নদীর পাড়ে রেখে যায়।

শ্যামনগর উপজেলার প্রাণী সম্পদ কার্যালয়ের কৃত্রিম প্রজনন কর্মী অনিমেষ পরমান্য উপজেলার বৈশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যের ছেলে।

গত শনিবার দুপুরের দিকে গরুর চিকিৎসা দেয়ার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নেয়া হয়। পরবর্তীতে ঘুরতে যাওয়ার অজুহাত দেখিয়ে সুন্দরবনের মধ্যে নিয়ে জলদস্যুদের সহায়তায় তাকে জিম্মি করা হয়।

অনিমেষ পরমান্য জানান, তার প্রতিবেশী আশরাফ হোসেন নিজের ফুফাত ভাইয়ের গরুর চিকিৎসা দেয়ার জন্য শনিবার সকালে বাসা থেকে ডেকে নিয়ে যায় সুন্দরবন বাজারে। পরবর্তীতে গরু না দেখিয়ে আগে সুন্দরবন ঘুরতে যাওয়ার কথা বলে কৌশলে বনের মধ্যে নিয়ে তাকে জিম্মি করে।

অনিমেষের ভাষ্য ২ দিন ধরে তাকে বনের মধ্যে থাকা নৌকায় আটকে রাখা হয়। খাবার খাওয়ার সময় ছাড়া সারাক্ষণ হাত বেঁধে রাখা হয়। তাকে জিম্মি করে তার মোবাইল থেকে কল করে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে দেরি করার পাশাপাশি পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানানোর কারনে আটক অবস্থায় গরাণের লাঠি দিয়ে মারধর করা হয়।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস জানান, অনিমেষ পরমান্য অপহরণের পর তার ইউনিয়ন কর্মীরা আতংকে ভুগছে। এখন জরুরি প্রয়োজনেও রাতে তারা সীমান্ত বা সুন্দরবন এলাকায় দায়িত্ব পালন করতে যেতে রাজি হচ্ছে না। অনিমেষকে জিম্মি করার পর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, শনিবার রাতে অভিযোগ পেয়ে তারা অভিযানে নামে। রোববার রাতে তিনটি টিম নিয়ে পৃথকভাবে অভিযান চালিয়ে চাপ সৃষ্টির একপর্যায়ে সকালে সুন্দরবন থেকে তাকে ডাঙায় তুলে দেয়া হয়। অনিমেষকে জিম্মি করার সাথে জড়িত মাহমুদুল হাসান ডন, আব্দুল জব্বার ও শাহিনুর রহমান নামের তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে প্রথম দুজন ২০১৭ ডালে আত্মসমর্পনকৃত জলদস্যু ডন বাহিনীর সক্রিয় সদস্য ছিল।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর