1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা

কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন

  • প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত
koyra-16468
  • কয়রা (খুলনা) প্রতিনিধি ::

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৪ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষ ‘পদ্মা’য় এই কমিটি গঠন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ ডাল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্য এমপি আবুল কালাম আজাদ বলেন, কয়রা উপজেলার মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বর্তমান সরকারের সহযোগিতায় স্বাস্থ্যখাতের বিদ্যমান অব্যবস্থাপনা দূর করা হবে। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারি সুবিধা ও আবাসনসংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ. সুজিত কুমার বৈদ্য।

কমিটি গঠন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপিকে সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিমকে সদস্য সচিব করে ১৪ সদস্যবিশিষ্ট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর