1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা

পাইকগাছার ফায়ার সার্ভিস স্টেশন ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের নির্ধারিত স্থান পরিদর্শনে এমপি

  • প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৯৩ বার পঠিত
paikgacha-fair-16463
  • শেখ নাদীর শাহ্ ::

পাইকগাছায় দুটি মেগা উন্নয়ন প্রকল্প ফায়ার সার্ভিস স্টেশন ও বৈদ্যুতিক পাওয়ার গ্রীড উপকেন্দ্রের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাও: আবুল কালাম আজাদ।

তিনি ৪ মে (সোমবার) দুপুরে পাইকগাছা উপজেলা সদরের টিটিসি সংলগ্ন পাইকগাছা-কয়রা সড়কের পশ্চিম পাশে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের নির্ধারিত স্থান ও পরে শিববাটি ব্রীজ সংলগ্ন কাটাখালী সড়ক সংলগ্ন স্মরণখালীতে বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের নির্দ্ধারিত স্থান পরিদর্শন করেন।

এসময় তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অঞ্জন কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, জামায়াত নেতা এড. মোর্তজা জামান আলমগীর রুলু, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, মুজাহিদ, তামিম রায়হান ও আল মামুনসহ অন্যান্যরা।

paikgacha-fair-16464

সূত্র জানায়, নির্বাচনী এলাকা কয়রার পর পাইকগাছার শিববাটি মৌজায় ১ একর আয়তনের জমিতে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের পাশাপাশি শিববাটী ব্রীজ সংলগ্ন কাটাখালী সড়কের দক্ষিণ পাশে স্মরণখালী মৌজায় ৫’শ কোটি টাকা ব্যয়ে বিদ্যুতের গ্রীড উপকেন্দ্র নির্মাণের লক্ষ্যে দু’একর জমি অধিগ্রহণ করা হয়।

পরিদর্শন শেষে সংসদ সদস্য মাও: আবুল কালাম আজাদ বলেন, খুলনা থেকে প্রায় ১০০ কি:মি: দুরত্বে নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রায় বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে কোথাও ত্রুটি-বিচ্যুতি দেখা দিলে পুনরায় সংযোগ স্থাপন বিলম্বিত হয়। গ্রীড উপকেন্দ্র না থাকায় প্রতিনিয়ত এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। গ্রীড উপকেন্দ্রটি চালু হলে পাইকগাছা-কয়রায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

paikgacha-fair-16465

অন্যদিকে তার নির্বাচনী এলাকা কয়রার পর জনগুরুত্বপূর্ণ পাইকগাছাতেও একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে। ইতোমধ্যে এব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে তার কথা হয়েছে। দেশের যে সকল উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নাই, এমন ২৯ টি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কাজ দ্রুত শুরু করা হবে বলেও আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী। ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হলে এলাকায় অগ্নিকা-ে ক্ষয়ক্ষতি বহুলাংশে হ্রাস পাবে বলেও জানান তিনি।

তিনি এসময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি সংক্রান্ত সহ পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর