নিজস্ব প্রতিবেদক:
খুলনার পাইকগাছায় অনলাইন পোর্টাল ‘সকালের আলো’ প্রকাশনার ‘যুগপূর্তি’ উদযাপন উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার কপিলমুনির মানিকতলায় উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সকালের আলোর পাইকগাছা প্রতিনিধি ও কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য শেখ নাদীর শাহ্’র পরিচালনায় উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রভাবশালী যুগ্ন- আহবায়ক মোঃ আলমগীর হোসেন।
এসময় গোলাম মোস্তফা, মো: হুমায়ূন কবির, আসলাম মোড়ল, এমডি আব্দুল্লাহ আল মাসুদ, মো: ইমন মোড়ল, কপিলমুনি কলেজ ছাত্রদল নেতা শেখ অনিক, মোঃ হাফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে সকলেই জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সকালের আলোর’ সফলতা কামনা করেন।