1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, ভারতীয় মদতপুষ্ট ২২ অস্ত্রধারী নিহত ডুমুরিয়ায় ভূমি মেলা উদ্ধোধন ও জনসচেতনতামূলক‌ সভা পাইকগাছায় শিশু সুরক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন কয়রায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত শার্শায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কয়রায় ভূমিসেবা মেলা উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভাা সুযোগ-সুবিধা দিয়ে সৈয়দপুরের খামারে কোরবানির পশু বিক্রিতে ব্যাপক সাড়া সবুজ-পরিচ্ছন্ন-নিরাপদ নগর গড়ার প্রত্যয়-মণিরামপুর পৌর মেয়র প্রার্থী আসাদুজ্জামান মিন্টু সুন্দরবনে গুলিতে জেলে নিহত,অভিযোগের তীর বনবিভাগের বিরুদ্ধে

সবুজ-পরিচ্ছন্ন-নিরাপদ নগর গড়ার প্রত্যয়-মণিরামপুর পৌর মেয়র প্রার্থী আসাদুজ্জামান মিন্টু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮২ বার পঠিত
jessore-16578
  • উত্তম চক্রবর্তী, যশোর ।।

আসন্ন মণিরামপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন মোঃ আসাদুজ্জামান মিন্টুর নাম।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয়তা ও সাংগঠনিক অভিজ্ঞতা নিয়ে তিনি এবার পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করছেন।

বিএনপি পরিবারের সন্তান মোঃ আসাদুজ্জামান মিন্টু ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্র রাজনীতির মধ্য দিয়ে নেতৃত্বে উঠে আসা এই তরুণ রাজনীতিক বর্তমানে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া এর আগে তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি ও উপজেলা যুবদলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন

মণিরামপুর পৌরসভাকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আসাদুজ্জামান মিন্টু। তিনি মনে করেন, পরিকল্পিত উন্নয়ন, আধুনিক নাগরিক সেবা এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে পৌরবাসীর প্রত্যাশা পূরণ করা সম্ভব।

সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আসাদুজ্জামান মিন্টু বলেন, মণিরামপুর পৌরবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে একটি উন্নত, পরিচ্ছন্ন ও নিরাপদ পৌরসভা গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

এদিকে তাকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে আসাদুজ্জামান মিন্টুকে ঘিরে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

পৌর এলাকার বিভিন্ন স্থানে সমর্থকদের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। ফলে আসন্ন নির্বাচনে মেয়র পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর