1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা সাতক্ষীরায় উত্তরণের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত সৈয়দপুরে জ্যেষ্ঠ আইনজীবী তুষার কান্তি  রায়ের পরলোকগমন তালা হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস: ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর বিদায়ী সংবর্ধনা ও নতুন প্রকৌশলীকে বরণ হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্য, শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত টানা ‎বর্ষনে আইলা উপদ্রুত আশাশুনির ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি

পাইকগাছায় শিশু সুরক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৪ বার পঠিত
paikgacha-16584
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় শিশুশ্রম, বাল্যবিবাহ, ঝরে পড়া শিশু ও মাদকমুক্ত উপজেলা গঠনে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে অফিসার্স ক্লাবে এই সভার আয়োজন করে পাইকগাছা ইসলামিক ফাউণ্ডেশন। সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পাইকগাছা এরিয়া প্রোগ্রাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিশুশ্রম, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার হাফেজ বিলাল হোসাইন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পাইকগাছা প্রোগ্রাম এরিয়া ম্যানেজার বিপ্লব আইজাক সরদারের সার্বিক ব্যবস্থাপনায় এবং পলাশ হিউবার্ড বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পাইকগাছা থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান, উপজেলা মডেল মসজিদের ইমাম-খতীব মুফতী আশরাফুল ইসলাম রাহমানি ও ফাদার জুয়েল ম্যাকফিল্ড।

এসময় ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন দিপল বিশ্বাস, নিউটন গোমেজ, শিল্পী রায়, মার্সিয়া হালদার ও রিনি পারই। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় শিশুদের অধিকার রক্ষা, শিক্ষা থেকে ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর