1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবনে গুলিতে জেলে নিহত,অভিযোগের তীর বনবিভাগের বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচন: মণিরামপুরে আলোচনার শীর্ষে কামরুজ্জামান শাহীন পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে মনিরুল হাসান বাপ্পীর বাইসাইকেল, সেলাই মেশিন ও ঈদ সামগ্রী বিতরন পাইকগাছায় ভুমিহীন পরিবারে হামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান কয়রায় কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা খুলনায় মুক্তিপণের দাবিতে কপিলমুনির দুই যুবককে অপহরণের পর ছিনতাই মারপিট; গ্রেফতার ১ হরিণের মাংসসহ আটকের পর ৭০ হাজার টাকায় ছেড়ে দেয়ার অভিযোগ, ২ পুলিশ সদস্য প্রত্যাহার কয়রায় গভীর রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত স্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা রাশিয়ায় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের রূপকথা রায়

সুন্দরবনে গুলিতে জেলে নিহত,অভিযোগের তীর বনবিভাগের বিরুদ্ধে

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭৬ বার পঠিত
satkhira-16577
  • সাতক্ষীরা প্রতিনিধি ::

সুন্দরবনের কাঁকড়া আহরণের সময় বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের বাটলো এলাকায় এই ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিতে আমিনুরের মরদেহ নিয়ে লোকালয়ে ফিরেছে তার সহকর্মীরা।

নিহত আমিনুর রহমান গাজী সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে।

আমিনুরের সহকর্মী আহাম্মাদ আলী, সেলিম ও রমজানের বরাত দিয়ে স্থানীয়রা জানান, তারা চারজন গত ১৩ মে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে কাঁকড়া আহরণের জন্য সুন্দরবনে প্রবেশ করেন। গতকাল রবিবার রাতে তারা যখন ঘুমিয়ে পড়েন তখন তাদের নৌকা বাতাসের কারণে নদী পার হয়ে অভয়ারণ্য এলাকায় চলে যায়। সোমবার সকাল ৭টার দিকে সেখান থেকে ফেরার সময় বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা তাদের আটক করে। এসময় নৌকা আটক রেখে তাদের বনের মধ্য রেখে যেতে চায় স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা। এসময় জেলেরা নৌকা না দিয়ে চলে আসার সময় নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক তাদের দিকে লক্ষ করে গুলি ছোড়ে। এতে আমিনুর রহমান গাজী গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পর আমিনুর রহমান গাজীকে কোন চিকিৎসা বা উদ্ধার না করে সেখানে ফেলে রেখে চলে যায় টিমের সদস্যরা। পরে তার সাথে থাকা জেলেরা তাকে উদ্ধার করে ফেরার পথে তার মৃত্যু হয়।

বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, এ বিষয়ে তাদেরকে বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা এখনো কিছু জানায়নি। তবে আমারা উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি।

গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুরের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ইউএনও, জেলা প্রশাসক ও ডিএফওকে জানানো হয়েছে। মরদেহ নিয়ে পরিবারটি এখন কি করবে, তা নিয়ে প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

এদিকে, বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজীর মৃত্যুর ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। বিক্ষুব্ধ জেলে ও স্থানীয় বাসিন্দারা বনবিভাগের অফিস ঘেরাও করে ভাংচুর করেছে বলে জানাগেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর