1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

সাতক্ষীরার এমপি আশরাফুজ্জামানকে সচিবালস্থ চাকুরিজীবী ফোরামের সংবর্ধনা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৭৬ বার পঠিত
satkhira-9772

জামাল উদ্দীন, সাতক্ষীরা::


সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামানকে বাংলাদেশ সচিবালয়স্থ সাতক্ষীরা জেলা চাকরিজীবী ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার সকালে সচিবালয়ে সংসদ সদস্যকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সভাপতি আবু সেলিম সানা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় দিকনির্দেশনামূলক কথা বলেন মোঃ শহিদুল ইসলাম মো: শরিফুল ইসলাম এ সময় সচিবালয়স্থ সাতক্ষীরা জেলা চাকরিজীবী ফোরামের উপস্থিত ছিলেন মো: মনিরুল ইসলাম মনির, তরুণ কুমার সরকার, আব্দুস ছবুর, আব্দুর রহিম, মো: রাশিদুল ইসলাম, মুক্তা, আনজুমানারা, রোকসানা কাকলী, বাবর আলী, মিরাজুল ইসলাম মিরাজ, আল মামুন, প্রকাশ কুমার ঘোষ, আতাউর রহমান, শেখ আব্দুস সাত্তার, সুমন ঘোষ, প্রমুখ।

অনুষ্ঠানে সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী সাতক্ষীরার কৃতি সন্তানদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকারের ধারাবাহিকতার কারনে সারাদেশে অভুতপূর্ব উন্নয়ন হচ্ছে।

তিনি বলেন, সাতক্ষীরা জেলার অনেক প্রতিবাভান ব্যক্তি সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। এজন্য সাতক্ষীরা-২ সংসদীয় আসনসহ জেলার সার্বিক উন্নয়নে আপনাদের একটি গুরুত্বপূর্ণ রোলপ্লে করার সুযোগ আছে।

সবাইকে সাতক্ষীরার উন্নয়নে দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানান সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান। মোঃ আশরাফুজ্জামান এমপি বলেন, দীর্ঘদিন পর সুযোগ এসেছে সাতক্ষীরার মানুষের কল্যানে কাজ করার।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর