1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে বিএনপি নেতা আশরাফের ইন্তেকাল হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগের নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘুষ বাণিজ্য, ইউএনও বরাবর লিখিত অভিযোগ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন সুন্দরবনে বেড়েই চলেছে চোরা শিকারীদের দৌরাত্ম্য বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর স্রোত থামাই পাইকগাছায় ওয়ার্ল্ড ভিষণের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

সাতক্ষীরার বকচরায় মৎস্য ঘেরের মাছ লুট,  বিষ প্রয়োগ ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন 

  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত
satkhira-16690
  • আক্তারুল ইসলাম::

সাতক্ষীরায় মাদক মামলার আসামিরা কর্তৃক একটি মৎস্য ঘেরের মাছ লুট ও বিষ প্রয়োগের অভিযোগে ভুক্তভোগী ঘের মালিক ৩ জনের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

মামলা সূত্রে ও এলাকাবাসী জানায়,বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সদর উপজেলার বকচরা গ্রামের বাবর আলী ঢালীর পুত্র  মাদক,জমিজবর দখল,গাছ কাঁটাসহ একাধিক  মামলার আসামি ও আওয়ামীলীগ নেতা আমজাদ আলী,রাজ্জাক আলী ও শওকত আলী একই গ্রামের বিএনপি নেত  আফতাবুজ্জামানের  মৎস্য ঘের জবরদখল করে মাছ চাষ করে আসছিলো।

বিষয়টি নিয়ে সেই সময় আফতাব ও তার ভায়েরা বাঁধা দিলে প্রতিপক্ষ আমজাদ ও তার বাহিনী তাদেরকে হত্যার হুমকিসহ তাদের নামে একাধিক মিথ্যা মামলা দিতে থাকে,এক পর্যায়ে আফতাব জীবন বাঁচাতে বিদেশে পাড়ি জমায়।

পরর্বীতে ৫ আগষ্টের পর দেশে এসে আফতাব  এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় প্রতিপক্ষ আমজাদগংদের জবরদখলে থাকা নিজের মৎস্য ঘের ফিরিয়ে নিয়ে মাছ চাষ শুরু করেন।

বিষয়টি নিয়ে আফতাবুজ্জামান জানান,আমি ঘেরটি নিজের দখলে নেওয়ায় আমজাদসহ তার বাহিনী আমাকে বিভিন্ন ভাবে ক্ষতি করতে যড়যন্ত্র শুরু করে,আর সে কারনে সুযোগ বুঝে গত ৪ জুন রাত আনুমানিক ১ টার দিকে আমজাদ, রাজ্জাক, শওকতসহ অজ্ঞত আরও কয়েক জনের একটি বাহিনী  ক্ষিপ্ত হয়ে অস্ত্র নিয়ে আমার মৎস্য ঘেরে প্রবেশ করে এসময় তারা মাছ লুট করে এবং  বিষ প্রয়োগ করে লক্ষ লক্ষ টাকার মাছ মেরে দেয়।

এঘটনায় আমি সদর থানায় বাদি হয়ে আমজাদসহ ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২/৩ জনের নামে একটি মামলা দায়ের করি। যার মামলা নং-১১,তারিখ- ৪/৬/২৬।

তিনি আরও জানান, এঘটায় মামলা করার পর এই আমজাদ বাহিনী আরও ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্ন ভাবে ক্ষতি করবে বলে বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছে। আমি এদের যড়যন্ত্র থেকে বাঁচতে প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর