1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শার্শায় ২ শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা! সাবেক স্ত্রীকে ভিডিও কলে রেখে মালয়েশিয়া প্রবাসী ক্রেন চালকের আত্মহত্যা শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী: কুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শিক্ষামন্ত্রী মাদক চোরাচালান বন্ধে মাদকদ্রব্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাতক্ষীরায় প্রকাশ্যে দিবালোকে আ’লীগ নেতা অধ্যক্ষ মোশাররফ হোসেন গুলিবিদ্ধ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৯৪ বার পঠিত

সাতক্ষীরার বাশদহা শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন মোশা গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে কলেজ থেকে বের হয়ে সাতক্ষীরায় আসার পথে তিনি অজ্ঞাত দুর্বৃত্তের ছোড়া গুলিতে পায়ে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গুলিবিদ্ধ আহত মোশাররফ হোসেন মোশা সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় বাশদহা শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ।

বাশদহা শহীদ স্মৃতি কলেজের উপাধ্যক্ষ দীপক কুমার মল্লিক জানান, অধ্যক্ষ মোশাররফ হোসেন মোশা কলেজের কাজ শেষে দুপুর সাড়ে বারোটার দিকে সাতক্ষীরার উদ্দেশ্যে মোটরসাইকেলে বের হয়ে যান। কলেজের গেট থেকে অল্প একটু দূরেই বাশদহা গ্রামের আব্দুল জলিলের বাড়ির সামনে পৌছালে পেছন থেকে মাথায় হেলমেট পরিহিত অজ্ঞাত মোটরসাইকেল আরোহী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুজিত রায় জানান, মোশাররফ হোসেনের পায়ে গুলিবিদ্ধ হয়ে তা ভেদ করে বেরিয়ে গেছে। তার পা এক্সরে করে তাকে সামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স ম কাইউম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও জড়িদের ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর