1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভূল অপারেশনে জীবন গেল পাইকগাছার সাধনের, তালা সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ কপিলমুনিতে গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার কয়রায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ ৩ আ’লীগ নেতা কারাগারে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি কর্তৃক নগরীতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে— কেসিসি প্রশাসক পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল কয়রায় ১৯ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক গাছে ঝুলছিল ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধারের পর বনেই অবমুক্ত জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাবেক এমপি ও সৈয়দপুর বিএনপির সভাপতি আমজাদ হোসেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ বার পঠিত
saidpur-10760

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান এবং ৫ বারের নির্বাচিত পৌর মেয়র জননন্দিত নেতা আমজাদ হোসেন সরকারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিএনপি, শিল্পসাহিত্য সংসদ, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে পালন করে দিবসটি। এছাড়া মরহুমের পরিবারের পক্ষ থেকেও পালন করা হয় দিবসটি।

শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত দিবসের কর্মসূচির মধ্যে ছিল, পবিত্র কোরআন খানি,মিলাদ ও দোয়ামাহফিল এবং প্রয়াত নেতা আমজাদ হোসেন সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় এতে আমজাদ হোসেন সরকারের রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন তারই ছোট ভাই পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি কাজী একরামুল হক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও এম এ পারভেজ লিটন, প্রচার সম্পাদক আবু সরকার, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ বাবলু, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, ওলামা দল নেতা কাজী সাইদুল ইসলাম, ক্বারি মাওলানা মাকসুদুর রহমান, জেলা তাঁতীদলের সদস্য সচিব জুয়েল বাবু প্রমুখ।

এদিকে আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজেও মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. হাবিবুর রহমান। কলেজ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবক ও অতিথিরা অংশ নেন। প্রয়াত আমজাদ ছিলেন আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা।

এছাড়া মরহুমের পরিবারের পক্ষ থেকেও নানা আয়োজনে পালন করা হয় দিবসটি। এসব কর্মসূচির মধ্যে ছিল, কোরআন খানি, মিলাদ মাহফিল, মরহুমের কবর জিয়ারত ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। শিল্প সাহিত্য সংসদেও দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের।

উল্লেখ্য গত ২০২১ সালের ১৪ জানুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন সরকার।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর