মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪.৬৫ (চার দশমিক ছয় পাঁচ) গ্রাম হেরোইনসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন পুলিশ।
সোমবার ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ টায় দিকে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত), এর দিক নির্দেশনায় এসআই রেজাউল ইসলাম, এসআই ফকরুল হাসান ফারুক, এএসআই ফরিদ ভুইয়া সহ সংগীয় ফোর্সসহ উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবিরপাড়া গ্রামের খলিল মিয়ার বসত ঘরের সামনে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন জানান, উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবিরপাড়া গ্রামের খলিল মিয়ার বসত ঘরের সামনে অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ও ৪.৬৫ (চার দশমিক ছয় পাঁচ) গ্রাম হেরোইন সহ দুই জন কে গ্রেফতার করি। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।