1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

সিরাজদিখানে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ শিক্ষক আটক

  • প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ বার পঠিত
sirajdikhan-thana-10435

মুন্সীগঞ্জ প্রতিনিধি::

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১২ বছর বয়সী শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক হয়েছেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গতকাল ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের কমলাপুর এলাকায় মারকাজুল কারীম কওমী মাদরাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ রোমান আহম্মেদকে (১৯) আটক করে পুলিশ। তিনি নেত্রকোনা সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আ. জাব্বারের ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, গত সোমবার দিবাগত রাত ১১ টার দিকে মাদ্রাসার অফিস কক্ষে বলাৎকারের এ ঘটনা ঘটে।

তারা জানান, শিক্ষক রোমান নানা প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে (১২) জোরপূর্বক বলাৎকার করেন। পরদিন দুপুরে বাড়িতে খাবার খেতে গিয়ে ঘটনাটি মা-বাবার কাছে জানান ওই শিক্ষার্থী। পরে ভুক্তভোগীর বাবা মাদ্রাসা কর্তৃপক্ষকে ঘটনাটি
জানালে তারা স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেন। কিন্তু কোন সুরাহা না হওয়ায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত শিক্ষককে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘অভিযুক্ত শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।’

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর