1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ভিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার’র মৃত্যু সুন্দরবন খুলনা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ভারতে পালানোর পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘেরের জবরদখল: বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে ছোট ভাইকে হুমকির অভিযোগ কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার!

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • প্রকাশিত : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১০৯ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি::

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কের চালতিপাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ নাইম (২৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাত ৩টার দিকে এ দুর্ঘটনার ঘটে। নিহত নাইম মাদারীপুর জেলার রাজৈর থানার আবুল বাশারের ছেলে।

পুলিশ সূত্রে জানাযায়, নাইম তার ঢাকা মেট্রো-হ ২৪-৯৮২৭ মটর সাইকেল দিয়ে ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার পথে উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের গার্ড রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে । পরবর্তীতে হাসাড়া হাইওয়ে থানার মোবাইল ডিউটি পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃত দেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় নিয়ে যায়। পরবর্তীতে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ সিরাজদিখান থানায় হস্তান্তর করে।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, ঢাকাগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে চালতি পাড়া এলাকায় সড়কের রেলিং এর সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নাঈম নামের এক ব্যক্তি মারা যায়। পরবর্তীতে আমাদের ডিউটি পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে এসে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে সিরাজদিখান থানায় হস্তর করে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর