1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

সিরিজ জিতেই দেশে ফিরতে চায় টাইগাররা

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৬ বার পঠিত
rishad-brifing-5014

ক্রীড়া ডেস্ক::


সিরিজ জয়ের দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সফরকারীরা আজ (শুক্রবার) ভালো অবস্থানে ছিল। ম্যাচ ভেস্তে যাওয়ার আগে কিউইরা ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান তুলেছিল। কিন্তু বৃষ্টির কারণে হতাশা নিয়েই ফিরতে হয়েছে শান্ত-শরিফুলদের। তবে এখনও সুযোগ শেষ হয়ে যায়নি, তৃতীয় ম্যাচ দিয়ে সিরিজ জিতেই দেশের ফেরার আত্মবিশ্বাস আছে বলে জানিয়েছেন টাইগার লেগ-স্পিনার রিশাদ হোসেন।

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে রিশাদ বলেন, ‘কোনো আফসোস না রাখাই ভালো। যা কিছু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব পরের ম্যাচ জিতে সিরিজটা নিয়ে দেশে ফেরার জন্য। এত বড় একটি সুযোগ পেয়েছি, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো কাজে লাগানোর। আমরা জেতার জন্যই নেমেছিলাম, কিন্তু বৃষ্টি নিয়ে আমাদের কিছু করার নেই।’

আজকের ম্যাচে বাংলাদেশের ফিল্ডাররা দুটি ক্যাচ মিস করেছেন। এ নিয়ে রিশাদের ভাষ্য, ‘এই সিরিজে আমরা কোনো নেগেটিভ চিন্তা করিনি। ক্যাচ মিস হতেই পারে, পরবর্তীতে আর এরকম হবে না ইনশা-আল্লাহ। আমরা নিজেদের প্রসেস অনুযায়ী খেলব, বাকিটা মাঠে দেখা যাবে। মাঠে নামার আগে আমাদের এটা (নিউজিল্যান্ডের যত ভালো ক্রিকেটই খেলুক তার চেয়ে ভালো খেলে জেতার আত্মবিশ্বাস) ছিল। সবার মাথায় ছিল যে আমরা যদি ১০০ কিংবা ১১০ ভাগ দেওয়ার চেষ্টা করি, তাহলে জয় পাব। আমরা চিন্তা করছি যে এই সিরিজটা আমরা দেশে নিয়ে যাব ইনশা-আল্লাহ।’

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর