1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় নদীতে পড়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার সৈয়দপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল  কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের পরিদর্শন কয়রার মঠবাড়ী সেরাজিয়া বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিখেলেশ্বর রায়ের মৃত্যু দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ২ কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাসাসের দোয়া মাহফিল কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ বার পঠিত
munsigang-10415
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ( দুপ্রক) যৌথভাবে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।
বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদের হলরুমে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী। সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য বলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক সাকির হোসেন বাদল।

সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু’র সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, দুপ্রক সদস্য মাজহার আনোয়ার শামীম, হোসনে আরা লিপি, সাংবাদিক এম আর আলম ঝন্টু, সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিলকিছ বানু প্রমুখ।

এর আগে সকালে দিবসের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন ইউএনও মো. নুর-ই-আলম সিদ্দিকী। এরপর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়।

মানববন্ধন ও আলোচনা সভায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সকল সদস্যবৃন্দ, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর