1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান আনোয়ারসহ আওয়ামী লীগে আট নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৭৪ বার পঠিত
saidpur-10586

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:


নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন (৪৩)সহ সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গত রবিবার থেকে সোমবার (৬ – ৮ অক্টোবর) পর্যন্ত তিন দিনের পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সৈয়দপুর ও কিশোরগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সদস্য আনোয়ার হোসেন সরকার (৪৮), সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার মৃত.বাহার উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান বাবু (৪৩), গোলাহাট এলাকার মৃত. শাহাব উদ্দিনের ছেলে যুবলীগ কর্মী মো.শামীম আলম (৪২), কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুরের আফতাব উদ্দিনের ছেলে আওয়ামী লীগ কর্মী আরিফুর রহমান পাশা (৩৫), দক্ষিন দুরাপুর ছোপা পাড়ার বাহারুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩০), কালিকাপুর আদর্শ গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ এর ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুল মালেক (৪০), কেশবা তেলিপাড়ার ইয়াজ উদ্দিনের ছেলে আওয়ামী কর্মী মো. জমিয়ার রহমান (৬০), কেশবা তেলিপাড়ার মৃত. শাহাব উদ্দিনের ছেলে আওয়ামী লীগ কর্মী মো. ইলিয়াস হোসেন (৪০)।

এদের মধ্যে শুধুমাত্র মোখলেছুর রহমান বাবু গত ৩১ আগস্ট সৈয়দপুর থানায় দায়েরকৃত বিস্ফোরক উপাদানবলী আইনে দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আসামী। বাকিরা সবাই সন্ধিগ্ধ আসামি।

এদের মধ্যে ইউপি চেয়ারম্যান আনোয়ারকে গত ৬ অক্টোবর রাতে কামারপুকুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন, আট আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আসামীদের গত সোমবার ও গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে নীলফামারী কারাগাওে পাঠানো হয়েছে।

উল্লেখ্য এনিয়ে সৈয়দপুর থানায় গত ৩১ আগস্ট ও ৬ সেপ্টেম্বর দায়ের হওয়া দুটি মামলায় ২২ জনকে গ্রেফতার করা হলো।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর