1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে উদ্যোক্তা মিলন মেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৭০ বার পঠিত
saidpur-10984

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ


অর্থনৈতিক মুক্তি, টেকসই উন্নয়ন, মানবসম্পদ ও আত্মকর্মসংস্থানে উৎসাহ তৈরিতে গতকাল শনিবার (৯ নভেম্বর) সৈয়দপুরে উদ্যোক্তা মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা প্রভাষক শিউলি বেগমের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের পার্বতীপুর রোড়স্থ ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টের হলরুমে আয়োজিত মিলন মেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য বলেন সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রভাষক শিউলি বেগম।

এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর -ই- আলম সিদ্দিকী, সৈয়দপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক প্রভাষক শওকত হায়াৎ শাহ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান বাড্ডা, সাংবাদিক এম আর আলম ঝন্টু, এমকে আনোয়ার হোসেন মুন্না, আশরাফুল হক লিপটন ও বীথি জামান প্রমুখ।

মিলন মেলার আলোচনা শেষে সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের পক্ষ থেকে ৩৭ জন উদ্যোক্তাকে একটি করে সম্মাননা ক্রেস্ট প্রদান হয়।

সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা প্রভাষক শিউলি বেগম বলেন, নতুন নতুন উদ্যোক্তা তৈরি, তাদের পরিচিতি, উদ্যোক্তা উন্নয়ন সমিতি তৈরি ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের উদ্যোগে এ উদ্যোক্তা মিলন মেলার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর