1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

  • প্রকাশিত : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত
saidpur-10947

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


নীলফামারীর সৈয়দপুরে চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মর্সচির আওতায় বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল বুধবার (৬অক্টোবর) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী কৃষক-কৃষাণীদের হাতে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভূষনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু সাইদ, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উত্তম কুমার রায়, উপজেলার বিভিন্ন কৃষি ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা ও সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচিতে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌর এলাকার এক হাজার ৮৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী বিনামূল্যে সার ও রাসায়নিক সার পাবেন।

এদের মধ্যে কামারপুকুর ইউনিয়নে ২৮০ জন, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ৪২৫ জন, বাঙ্গালীপুর ইউনিয়নে ৩১০ জন, বোতলাগাড়ী ইউনিয়নে ৩৯০ জন, খাতামধুপুর ইউনিয়নে ১৬০ জন এবং পৌরসভা এলাকার ১৬০ জন কৃষক-কৃষাণী রয়েছেন। বিতরণকৃত ফসলের বীজের মধ্যে গম , ভূট্টা, সরিষা, সয়াবিন, শীতকালীণ পেঁয়াজ, মুগ ও মাসকালাই এবং ডিএপি ও এমওপি সার।

এদের মধ্যে ৪০০ জনকে ২ কেজি করে গম বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, ৬০০ জন দুই কেজি করে ভূট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৮০০ জন এক কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ২০ জন আট কেজি করে সয়াবিন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ২০ জন এক কেজি করে শীতকালীণ পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ২০ জন ৫ কেজি করে মুগ ডাল, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি এবং ১০জন দুই কেজি করে মাসকালাই (অড়হর) বীজ, ৫ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি। প্রত্যেকজন কৃষক-কৃষানী এক বিঘা জমির জন্য উল্লিখিত পরিমাণ বীজ ও সার পাবেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর