1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে কোচিং শেষে বাড়ি ফেরা হলোনা কলেজ শিক্ষার্থী নেহালে’র

  • প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পঠিত
10244
সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ শিক্ষার্থী নেহালের ফাইল ফটো। ছবি: প্রতিনিধি

দীপ্ত নিউজ,সৈয়দপুর প্রতিনিধি:


নীলফামারীর সৈয়দপুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নেহাল খান (২১) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় নিহতের অপর দুই সহপাঠী আহত হলেও তারা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে রংপুর- দিনাজপুর বাইপাস মহাসড়কের কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড়ে এ ঘটনাটি ঘটেছে। নিহত নেহাল খান শহরের নয়াবাজার আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ সংলগ্ন এলাকার ব্যবসায়ী মিনহাজ উদ্দিনের বড় ছেলে এবং সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী।

নিহতের সহপাঠী আব্দুর রউফ জানান, প্রতিদিনের মতো মোটরসাইকেলযোগে তিন বন্ধু প্রাইভেট পড়ে বাড়ী ফিরছিলেন। ঘটনার সময় রংপুর -দিনাজপুর বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক নেহালের মুখে ও বুকে প্রচন্ড আঘাত লাগে। অন্য দুই বন্ধুও আহত হয়। দূর্ঘটনার বিষয়টি জানতে পেরে এলাকাবাসী আহত তিনজনকেই সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক নেহাল খানকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন আশংকামুক্ত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

সর্বশেষ শুক্রবার জুম্মার নামাজ শেষে শহরের নয়াবাজার ঈদগাহ মাঠে নিহত নেহাল খানের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর