1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত
saidpur-10973

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


নীলফামারী সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শুক্রবার (৮ নভেম্বর) পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সংগঠনের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

শহরের সাহেবপাড়া গেটবাজার এলাকা অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে “ বৈষম্যহীন কর্মক্ষেত্র – সময়ের দাবি” দিবসটির এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. আজিজুল ইসলাম (কমল) এবং বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা প্রকৌশলী মো. সাদেক হাসান চৌধুরী। আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নিজামুল হকের সঞ্চালনায় আলোচনায় সভায় অন্যান্যদের বক্তব্য বলেন প্রকৌশলী মো. মিজানুর রহমান, প্রকৌশলী পীযুষ কান্তি রায়, প্রকৌশলী মো. আব্দুল খালেক, প্রকৌশলী মো. আরমান হোসেন, প্রকৌশলী মো. রবিউল ইসলাম প্রমুখ।

এর আগে সংগঠনের সাংগঠনিক জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে আইডিইবি’র বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর