1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে বিএনপি নেতা আশরাফের ইন্তেকাল হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগের নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘুষ বাণিজ্য, ইউএনও বরাবর লিখিত অভিযোগ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন সুন্দরবনে বেড়েই চলেছে চোরা শিকারীদের দৌরাত্ম্য বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর স্রোত থামাই পাইকগাছায় ওয়ার্ল্ড ভিষণের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

সৈয়দপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • প্রকাশিত : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১২৪ বার পঠিত
9433
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:


“দুর্যোগের প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” দিবসের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন আয়োজনে রবিবার (১০ মার্চ) সৈয়দপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে। এসবের মধ্যে ছিল সৈয়দপুর দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের র‌্যালী, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা। এসব কর্মসূচি বাস্তবায়ন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন সৈয়দপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। শহরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আমিনুল ইসলাম। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েলের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু ছাইদ।
সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য বলেন সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. হামিদুর রহমান। পরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সহযোগিতায় সৈয়দপুর
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ওই মহড়া প্রদর্শন করেন। অনুষ্ঠানে আকস্মিক ভূমিকম্প ও অগ্নিকান্ড সংঘটিত হলে জানমাল রক্ষাসহ এতে আটকেপড়া ও আহত লোকজনকে কিভাবে উদ্ধার করা যায়,সেসবের  নানা রকম কলাকৌশল প্রত্যক্ষ করেন উপস্থিত শিক্ষক ও ছাত্র ছাত্রীসহ অন্যান্যরা। শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষকা ও শিক্ষার্থীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর