1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ বার পঠিত
saidpur-10474

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃঃ


বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিকাল মূর্তজা মিলনায়তনে ওই মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য বলেন জামায়াতে ইসলামী নীলফামারী জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। মাহফিলে সভাপতিত্ব করেন সৈয়দপুর শহর আমীর শরফুদ্দীন খান।

সংগঠনটির শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সীরাত মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য বলেন, উপজেলা সহকারী সেক্রেটারি আবু বকর সিদ্দিকী, শহর শাখার সহকারী সেক্রেটারি মাষ্টার আব্দুল মোমেন, ইসলামি ছাত্র শিবির সৈয়দপুর উপজেলা সভাপতি হাফিজুল ইসলাম ও শহর সভাপতি শিমুল ইসলাম।

প্রধান অতিথি জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম বলেন, নবী (সা.) এর প্রতি ভালোবাসার মূল নিদর্শন হলো নিজের জীবনে তাঁর আদর্শ ধারণ, পালন ও বাস্তবায়ন করা। কিন্তু আমরা মুসলমানরা আজ তাঁর পূর্ণাঙ্গ জীবন নিয়ে নিজেকে না সাজিয়ে একেকটা অংশ নিয়ে বিভক্ত হয়ে পড়েছি।

তিনি বলেন, রাসূল (সা.) কে প্রেরণের মূল উদ্দেশ্যই হলো আল্লাহর জমিনে তাঁর প্রদত্ত জীবন ব্যবস্থা কায়েম করা। কিন্তু আমরা সেই উদ্দেশ্য ভুলে গিয়ে শুধু নবী (সা.) এর জন্ম নিয়ে মেতে উঠেছি। ইসলামি সমাজ, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে বেখেয়াল হয়ে নিজেদের মধ্যে বলে বিভ্রান্তি ছড়াচ্ছি।

প্রধান অতিথি বলেন, দুনিয়া ও আখিরাতে সফল হতে হলে আল্লাহ প্রদত্ত ও তাঁর রাসূল (সা.) প্রদর্শিত পথে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ ও রাষ্ট্র পরিচালনার প্রচেষ্টা চালাতে হবে। নয়তো কোনভাবেই আল্লাহর পাকরাও থেকে আমরা রেহাই পাবোনা। তাই জিহাদ ফি সাবিলিল্লাহর সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

মাহফিলে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর