1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে জুয়ারি গ্রেফতার, ৩টি মোটরসাইকেল জব্দ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৬৬ বার পঠিত
atok-10906

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


নীলফামারীর সৈয়দপুরের প্রত্যন্ত পল্লীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে আবুল কালাম (৩৫) নামে এক জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে।

গত বুধবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর নয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের অভিযানের বিষয়টি জানতে পেরে পালিয়ে যাওয়া জুয়ারিদের তিনটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এ ঘটনায় জুয়া আইনে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর নয়াপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ জমজমাট জুয়ার আসর চলে আসছিল। এ সব জুয়ার আসরে অংশ নেয় এলাকার কিশোর ও যুবকরা। এতে করে তারা সর্বশান্ত হয়ে পড়ছিল।

এ অবস্থায় এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে ওইদিন রাতে সৈয়দপুর থানার উপ পরিদর্শক মো. আকতার উল করিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই জুয়ার আসরে হানা দেয়।

এ সময় সেখান থেকে আবুল কালাম নামের এক জুয়ারিকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি ওই এলাকার মজিবুর রহমানের ছেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য জুয়ারিরা জুয়ার আসর থেকে পালিয়ে যায়। এ সময় জুয়ায় অংশ নেয়া জুয়ারিদের ফেলে রাখা তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন জুয়ার আসর থেকে এক জুয়ারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর