1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে ডিএইচএমএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত
dhms-10921

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :


নীলফামারীর সৈয়দপুরে ডিপ্লোমা-ইন- হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (ডিএইচএমএস) কোর্সের ২০২৪-২০২৫ ইং প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) শহরের নয়াবাজার বাণীচাঁদ সড়কে সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালের কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, এবারই প্রথমবারের মতো একযোগে সারাদেশের ৬৮টি পরীক্ষা কেন্দ্রে ডিএইচএমএস কোর্সের ২০২৪-২০২৫ইং প্রথম বর্ষের ভতি পরীক্ষা গ্রহন করা হয়। সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক শত জন। এদের মধ্যে ছাত্র ৫১জন এবং ছাত্রী ৪৯জন। এদের মধ্যে গতকাল অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন চারজন।

বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ৬০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়েছে। পরীক্ষায় নম্বর বন্টন ছিল বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও বিজ্ঞান বিষয়ে প্রতিটিতে ১৫ নম্বর করে। এছাড়াও মৌখিক পরীক্ষা ৩০ ও সনদ মূল্যায়ন ১০ নম্বর রয়েছে।

এবারের ডিএইচএমএস কোর্সের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য এবং সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে সিনিয়র শিক্ষক ডা. মো. নাছিম রেজা শাহ্। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. বিলকিস বেগম।

গতকাল শুক্রবার ডিএইচএমএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে ডিএইচএমএস ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্য ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে সিনিয়র শিক্ষক ডা. মো. নাছিম রেজা শাহ্ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. বিলকিস বেগম তাঁর সঙ্গে ছিলেন।

সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. বিলকিস বেগম জানান, এবারেই প্রথমবারের মতো একযোগে সারাদেশের ৬৮টি পরীক্ষা কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাঁর প্রতিষ্ঠানে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর