1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মাঝে চাল ও মন্ডপের জন্য আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশিত : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার পঠিত
saidpur-10592

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :


হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সৈয়দপুর পৌরসভার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া পৌর এলাকার ১৬ টি পূজামন্ডপের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার (৯ অক্টোবর) বিকেলে পৌর কমিউনিটি সেন্টার চত্বরে চাল ও অর্থ সহায়তা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জেলা বিএনপির সহ সভাপতি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সৈয়দপুর শাখার আহবায়ক ও সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, যুগ্ম সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি এ্যাড. তুষার কান্তি রায়, সহ সভাপতি ও বিএনপি নেতা সাবেক ইউপ চেয়ারম্যান টিকেন্দ্র জিৎ রায় মিরু , সৈয়দপুর দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি রাজকুমার পোদ্দার রাজু, সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, হিসাব রক্ষক আবু তাহের প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধিজনেরা সনাতন ধর্মাবলম্বী সকল নারী পুরুষের উদ্দেশ্যে বলেন, আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমাদের পরিচয় আমরা মানুষ। তাই বরাবরের মতো এবারও দুর্গাপূজার উৎসবে আমরা সকলে সামিল হয়েছি। কোন অপশক্তি আমাদের মাঝে সম্প্রীতির বন্ধনে চিড় ধরাতে পারবে না। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। সামিল হবো পূজার আনন্দে। তারা সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

পরে উৎসবের উপহার হিসেবে পৌর এলাকার ১৬ টি পূজামন্ডপের জন্য ২ হাজার টাকা করে ৩২ হাজার টাকা এবং ৪৫০ টি পরিবারের নারী পুরুষের হাতে ১০ কেজি করে চাল তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর