1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হরিঢালী ইউ: বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, রাত পোহালেই অভিযুক্ত শিক্ষক শুধাংশুর বিরুদ্ধে তদন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির আয়োজনে সমাবেশ ও র‍্যালী কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থান উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের উদ্যোগে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সৈয়দপুরে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো “প্রত্যাশা ৮৬”

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৩ বার পঠিত
sadpur-15858
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::

নীলফামারীর সৈয়দপুরে সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ মাঠে শতাধিক পরিবারের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. মমতাজ মিন্টু।

এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন্নবী স্বপন, উপদেষ্টা ও সাবেক সভাপতি মো. আব্দুল আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক শেখ শহীদুল হক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিটন, সমাজকল্যাণ সম্পাদক মো. নাসিম উদ্দিন, দপ্তর সম্পাদক সৈয়দ ফজলুর রহমান নাছিম, সদস্য প্রকৌশলী মো. রেজাউল হালিম বাপ্পী, সহকারী অধ্যাপক মো. আব্দুল রাজ্জাক, মোছা. ডলি, প্রকৌশলী মোর্শেদুল ইসলাম মোর্শেদ, আনিছুল ইসলাম আনিছ ও মোছা. রানীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, আলু ৫ কেজি, চিনি ১ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার ও ছোলা ১ কেজি।

প্রসঙ্গত, সৈয়দপুর শহরের একটি সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ সৈয়দপুর তথা আশেপাশের বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ব্যাচ এবং এইচএসসি ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে ২০১৭ সালে গঠন করা হয়।

সংগঠনটির শ্লোগান হচ্ছে, “বন্ধুত্ব বিনির্মাণে ও সমাজ কল্যাণে।” প্রত্যাশা ’৮৬ এর সদস্যরা বর্তমানে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব কর্তব্য সত্যতার সঙ্গে পালন করছেন এবং অনেকে আবার নানা রকম ব্যবসা বাণিজ্য ও শিল্প, কল-কারখানা পরিচালনা করে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। তারা নিজেদের পেশাগত কারণে আজ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তাদের প্রিয় সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে সৈয়দপুর ও তথা এখানকার গরীব, অসহায় মানুষের কল্যাণে নানা রকম সামাজিক কাজ করে আসছেন।

সংগঠনটি শুরু থেকে এলাকার অসহায়, দুস্থ ও গরীব রোগীদের ফ্রি চিকিৎসা সেবা, ওষুধপত্র বিতরণ, দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা, রিকশাভ্যান ও সেলাইমেশিন বিতরণসহ নানাবিধ জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর