1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে দৈনিক সকালের বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • প্রকাশিত : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত
saidpur-10970

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

নীলফামারীর সৈয়দপুরে দৈনিক সকালের বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টায় শহরের নতুন বাবুপাড়াস্থ সিটি সেন্টারে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দৈনিক সকালের বাণী পত্রিকার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু’র সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভি’র স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, দৈনিক আলাপন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক সংবাদের সৈয়দপুর প্রতিনিধি কাজী জাহিদ, দৈনিক প্রথম আলোর সৈয়দপুর ও পার্বতীপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, দৈনিক ভোরের কাগজের সৈয়দপুর উপজেলা প্রতিনিধি জিকরুল হক, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক আলহাজ্ব মো. নাছিম রেজা শাহ্, শিশুস্বর্গ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. শফিকুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দৈনিক ইনকিলাব পত্রিকার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি আলহাজ্ব মো. নজির হোসেন নজু, দৈনিক আামদের সময় পত্রিকার প্রতিনিধি গোপাল চন্দ্র রায়, দৈনিক সমকালের নীলফামারী জেলা প্রতিনিধি আমিরুল হক আরমান, নীলফামারী বার্তা স্টাফ রিপোর্টার এম ওমর ফারুক এবং দৈনিক দিনকাল ও দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান মিলন এবং হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দৈনিক সকালের বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে একটি কেক কাটা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন,হাঁটি হাঁটি পা পা করে রংপুর বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সকালের বাণী পত্রিকাটি ইতিমধ্যে এক বছর অতিক্রম করে অগ্রযাত্রার দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। সত্য, সততা ও সমৃদ্ধির দৈনিক হিসেবে পত্রিকাটি অতি স্বল্প সময়ে অনেক সুনাম ও ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। বক্তারা আরো বলেন, যে কোন পত্রপত্রিকার মূল চালিকাশক্তি হচ্ছে পাঠক।

পাঠকেরা সব সময় পত্রিকায় প্রকাশিত সংবাদের সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ খোঁজেন। তাই প্রকাশের পর থেকে দৈনিক সকালের বাণী সত্য, সততা ও বস্তুুনিষ্ঠতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতে পত্রিকার রংপুর বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলার সব ধরনের,সমস্যা সম্ভাবনা, উন্নয়ন, রাজনৈতিক গঠনমূলক সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠক মহলে আরো জনপ্রিয়তা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর