1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে পান খাইয়ে গৃহবধূকে ধর্ষণ,পশু চিকিৎসক গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত
10983
প্রতীকি ছবি।
দীপ্ত নিউজ, সৈয়দপুর প্রতিনিধি:


গরুর চিকিৎসা করতে এসে পুলিশের পাতানো ফাঁদে ধরা পড়লো ধর্ষণের দায়ে অভিযুক্ত গৃহবধূর দায়েরকৃত মামলার আসামি পশু চিকিৎসক শামিম খান (৩৫)। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর)  রাতে সৈয়দপুর শহরের নিয়ামতপুর আদানি মোড় এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ।
এর আগে গত ৪ নভেম্বর সৈয়দপুর উপজেলার পল্লীতে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ৭ নভেম্বর (বৃহস্পতিবার) থানায় ভুক্তভোগী গৃহবধূর দায়েরকৃত মামলায় পশু চিকিৎসক শামিমকে গ্রেফতার করা হয়। সর্বশেষ শুক্রবার
(৮ নভেম্বর) আদালতের মাধ্যমে আসামিকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানাযায়,  সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পাঠানপাড়ার মো. ইসলাম খানের ছেলে শামীম খান। সে পেশায় একজন গ্রাম্য পশু চিকিৎসক। বিভিন্ন গ্রামে গিয়ে পশুর চিকিৎসা দিয়ে থাকে।  ভুক্তভোগী গৃহবধূ নিজের বাড়িতে গরু লালন পালন করে থাকেন। তার বাড়িতে ফ্রিজিয়ান গরু ও বাছুর রয়েছে। সেই সুবাদে গৃহবধূর বাড়িতে পশু চিকিৎসক শামীম খানের যাতায়াত ছিল।
ঘটনার দিন গত ৪ নভেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টার দিকে পশু চিকিৎসক শামীম খান গরুর ওষুধ দেয়ার কথা বলে বাড়ির লোকজনের উপস্থিতিতে গৃহবধূকে মোবাইল ফোনে বাড়ির পাশের লক্ষণপুর ফাগুনের মোড়ে ডেকে নেয়। গৃহবধূ সেখানে গেলে তাকে একটি পানের খিলি খেতে দেন ওই গ্রাম্য পশু চিকিৎসক। এরপর শামীমের দেয়া পান খাওয়ার পর পরই গৃহবধূ মাথা ঘুরতে থাকে এবং চোখে ঝাঁপসা দেখতে পান। এ সময় গৃহবধূ অসুস্থ অনুভব করলে তাকে ডাক্তার দেখানোর কথা বলে পশু চিকিৎসক শামীম খান তাঁর মোটরসাইকেলে তুলে নেয়। এরপর সেখান থেকে লক্ষণপুর সেলফির মোড় এলাকায় একটি পরিত্যক্ত চৌচালা টিনের ঘরে নিয়ে গিয়ে গৃহবধূকে তার ইচ্ছে বিরুদ্ধে জোরপূর্রক ধর্ষণ করে। পরে সেখানে গৃহবধূ কান্নাকাটি করতে থাকলে তাকে বিয়েতে আশ্বস্ত করে ধর্ষক পশু চিকিৎসক শামীম।
এরপর ধর্ষক পশু চিকিৎসক ভুক্তভোগী গৃহবধূকে মোটরসাইকেলে করে পুনরায় লক্ষণপুর ফাগুনের মোড়ে এনে নামিয়ে দেয়। এরপর গৃহবধূ  সেখান থেকে বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকলে তার স্বামী এর কারণ জানতে চান। এরপর ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীকে ঘটনার বিস্তারিত জানান।
সর্বশেষ এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে গত ৭ নভেম্বর রাতে সৈয়দপুর থানায় ধর্ষক পশু চিকিৎসক শামীম খানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী/২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। যার নং- ৭, তারিখ: ০৭/১১/২০২৪ইং। মামলার দায়েরের পর সৈয়দপুর থানার উপ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল হামিদ আসামী শামীম খানকে গ্রেফতার করতে সোর্স নিয়োগ করেন।
এরপর থানা পুলিশ কৌশলের আশ্রয়ে এসআই হামিদ গরুর মালিক সেজে পশু চিকিৎসকের সাথে কথা বলেন। তিনি জানান তার গরু অসুস্থ্য হয়েছে, এজন্য চিকিৎসা করাতে হবে। ফলে তাকে আদানির মোড়ে আসতে বলা হয়। এরপরেই পশু চিকিৎসক শামিম সেখানে এলে তাকে গ্রেফতার করা হয়।
সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আকতার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীকে গত শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর