1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বকাপ অভিষেকেই স্পেনকে রুখে দিলো কেপ ভার্দে সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ যুদ্ধ বন্ধ চুক্তি, যেসব বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান ডুমুরিয়ায় কাঁঠালের বাম্পার ফলন: হাসি ফুটেছে চাষিদের মুখে সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন কপিলমুনিতে মা হত্যার মামলা তুলে নিতে আপন চাচার হুমকি ও তার মিথ্যা মামলায় হয়রাণি এড়াতে নিহতের শিশু সন্তানদের সংবাদ সম্মেলন শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট জার্মানির প্রতিপক্ষ ব্রাজিল ও কুরাসাওয়ের ১-৭ লেভেল স্কোর তবে, বাস্তবতা ভিন্ন

সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩৪ বার পঠিত
saedpur-16774
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::

নীলফামারীর সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) যৌথভাবে ওই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।

দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় দুইটি গ্রুপে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোমবার অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় “ক” গ্রুপে বিতর্কের বিষয় ছিল “কেবলমাত্র আইনের কঠোর প্রয়োগই পারে দুর্নীতি প্রতিরোধ করতে।” এতে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও আল-ফারুক একাডেমি দল অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সৈয়দপুর আল-ফারুক একাডেমি দল অনুপস্থিত থাকায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

অপরদিকে, “খ” গ্রুপের বিতর্ক প্রতিযোগিতায় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ দল এবং সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুল, দল অংশ নেয়। এ গ্রুপে বিতর্কের বিষয় ছিল “মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবই দুর্নীতির প্রধান কারণ।” এতে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ দল চ্যাম্পিয়ন ও সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুল দল রানার্স-আপ হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন। আর বিচারক হিসেবে ছিলেন সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবু মো. শাহনুর রহমান, কামারপুকুর ডিগ্রী কলেজর সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম ও সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোছা. কহিনুর বেগম। প্রতিযোগিতায় সময়রক্ষকের (টাইমকিপার) দায়িত্বে ছিলেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. আমিরুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতায় সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহ সভাপতি ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, সহ সভাপতি ও সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শিউলি বেগম, সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আখতারুজ্জামান, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধানশিক্ষক আতাউর রহমান, সহকারী শিক্ষক সাংবাদিক রেজা মাহমুদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর