1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হরিঢালী ইউ: বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, রাত পোহালেই অভিযুক্ত শিক্ষক শুধাংশুর বিরুদ্ধে তদন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির আয়োজনে সমাবেশ ও র‍্যালী কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থান উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের উদ্যোগে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সৈয়দপুরে রমজানে দুস্থ পরিবারে ওব্যাট কানাডার খাদ্য সামগ্রী বিতরন

  • প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পঠিত
saedpur-15747
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::

পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওব্যাট কানাডা বাংলাদেশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শহরের চাঁদনগর এলাকায় ওব্যাট ব্যাক-টু-ব্যাক স্কুল চত্বর সংস্থার বিকোন প্রজেক্টের আওতায় সিপিইউ ফাউন্ডেশনের বাস্তবায়নে ওই সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রমজান মাসে দুস্থ পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই মানবিক উদ্যোগ নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ। এতে সভাপতিত্ব করেন ওব্যাট কানাডা বাংলাদেশের প্রতিনিধি মো. ইরফান আজম।

এ সময় মো. আকবর খান, মো. মেরাজ আলম, মোহাম্মদ জামিল হোসেন, মো. খুরশিদ আলম, মো. ফয়সাল, মো. শাহজাদাসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, পবিত্র মাহে রমজান আত্মসংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ওব্যাট কানাডার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রমজানের শুরুতেই খাদ্য সহায়তা দেওয়ার মাধ্যমে তারা অসহায় পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ওব্যাট কানার বাংলাদেশ প্রতিনিধি ইরফান আজম বলেন, এটা কোন দান নয়, বরং দুস্থ মানুষের প্রাপ্য অধিকার। রমজান উপলক্ষে এ সব পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ। ঈদের আগেও এ ধরনের সহায়তা দেয়া হবে। পুরো রমজান জুড়েই আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শেষে প্রধান অতিথি উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ এক হাজার ২৫০টি দুস্থ পরিবারগুলোর সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পরিবার প্রতি চাল ১০ কেজি, মসুর ডাল ২ কেজি, চিনি ২ কেজি, ছোলা ২ কেজি, তেল ১ লিটার ও লবণ ১ কেজি। এর আগে ওব্যাট কানাডার স্বেচ্ছাসেবক জামিল হাসান, রাজুসহ অন্যান্য সদস্যরা শহরের বিভিন্ন ক্যাম্প ও মহল্লা ঘুরে প্রকৃত অসহায় পরিবারের তালিকা প্রস্তুতি করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর