1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত
saidpur-10470

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


সারাদেশের মতো সৈয়দপুরেও শনিবার (১৪ ডিসেম্বর) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতিসৌধ চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, বীরমুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান ময়না, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুল মুনতাকিম প্রমুখ।

আলোচনা সভায় সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নহার শাহজাদী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুর নাহার বানু, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে প্রভ্যূষে শহরের বিমানবন্দর সড়কে অবস্থিত শহীদ স্মৃতি সৌধে প্রথমে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষে শহীদবেদীতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন ইউএনও মো. নুর-ই-আলম সিদ্দিকী।

পরে সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুব অধিকার আন্দোলন, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৈয়দপুরের সহযোদ্ধারা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা জুলাই আগস্টের অভ্যুণ্থানের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলে।

শহরের রেলওয়ে অফিসার্স ক্লাবে আয়োজিত এ প্রতিযোগিতা
চলাকালে এসে সকলের সাথে কথা বলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, সাবেক ছাত্রনেতা মামুনুর রশীদ মামুনসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর