1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার সুখেন হত্যা: প্রধান আসামী প্রকাশের যাবজ্জীবন কারদন্ড, স্ত্রী রুপা খালাস কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীতে বেড়িবাঁধ দিয়ে প্রভাবশালীদের দখলে মাছ চাষ কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস

সৈয়দপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ বার পঠিত
saidpur-১০৬৭৮

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কাল্ব) সহযোগিতায় “ সমবায় গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৪ জানুয়ারি) সকালে শহরের নতুন বাবুপাড়াস্থ আদিবা কনভেনশন হলে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর ডিরেক্টর মো. জিল্লুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন নীলফামারী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ও নীলফামারী ক্লাস্টার কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম।

সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সেক্রেটারী মোহাম্মদ গোলাম মোস্তাকিম।

সভায় বাজেট উপস্থাপনা করেন আয়োজক সংগঠনের ট্রেজাবার মো. আব্দুর রাজ্জাক রাজু।

এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ এর সহ -ব্যবস্থাপক ইমরান হোসেন, কিশোরগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ও রাঁধারাণী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নুরে আলম সিদ্দিকী, নীলফামারীর কাজী আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী দৌলত হোসেন, সৈয়দপুর কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক লোকমান হাকিম লিটন, সৈয়দপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজার রহমান ও সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক বিলকিছ বানু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর