1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে বিএনপি নেতা আশরাফের ইন্তেকাল হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগের নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘুষ বাণিজ্য, ইউএনও বরাবর লিখিত অভিযোগ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন সুন্দরবনে বেড়েই চলেছে চোরা শিকারীদের দৌরাত্ম্য বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর স্রোত থামাই পাইকগাছায় ওয়ার্ল্ড ভিষণের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

সৈয়দপুরে সমাজ কল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর

  • প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৭৬ বার পঠিত
saidpur-11903

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


নীলফামারীর সৈয়দপুরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে অসহায়, দুস্থদের চিকিৎসা সেবায় ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল রবিবার (৪ মে) সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ওই অনুদানের চেক হস্তান্তর করা হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই আলম সিদ্দিকী সুবিধাভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।

এ সময় সৈয়দপুর উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো. আবু রায়হান, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. লানছু হাসান চৌধুরী, বাঙ্গালীপুর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মো. লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে উপজেলার ২৫ জনকে এক লাখ ১০ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। এদের মধ্যে ১২ জনকে পাঁচ হাজার টাকা করে, ১১জনকে চার হাজার টাকা করে এবং দুই জনকে তিন হাজার টাকার করে চেক দেয়া হয়। কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়ন এবং পৌরসভা এলাকার অসুস্থ, দূর্ঘটনায় আহত, দূরারোগ্য ব্যক্তির চিকিৎসা সেবায় এবং মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় ওই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এছাড়াও একই দিন উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুইটি পরিবারকে ১০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর