1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে সেপাক টাকরো টুর্নামেন্টের পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত
SAIDPUR-10529

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

সৈয়দপুরে মহান বিজয় দিবস উপলক্ষে সেপাক টাকরো টুর্নামেন্টের পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশন শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় স্কুল প্রাঙ্গনে ওই অনুষ্ঠানের আয়োজন করে ।

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশনের, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহকারী অধ্যাপক শওকত হায়াৎ শাহ্ এবং বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী।

এতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু।

ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী বার্জিজ আলীর সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, আইসঢাল খিয়ারপাড়া আলিম ও ভোকেশনাল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আফজাল বিন নাজির, ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ নিঘাত সুলতানাসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেষে প্রধান অতিথি ইউএনও মো. নুর-ই-আলম সিদ্দিকী সেপাক টাকরো টুর্নামেন্টের বিজয়ী দলের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন।

এর আগে বালক ও বালিকা দুই গ্রুপের মধ্যে সেপাক টাকরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে বালক গ্রুপে নীলফামারী সদরের সংগলশীর রাইডারস্ দল ২-১ সেটে সৈয়দপুর ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা গ্রুপে সৈয়দপুর টাইগার দল ২-১ সেটে সৈয়দপুর চ্যালেঞ্জারস্ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্ট পরিচালনা করেন বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আব্দুস সালাম মন্ডল। তাঁর সহযোগী হিসেবে ছিলেন ইমরান হোসেন, জোহরা সায়মা ও ববিতা রানী।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর