1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে হিন্দু ধর্মাবলম্বী শ্রমিকদের মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপহার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার পঠিত
saidpur-10589

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুরে হিন্দু ধর্মাবলম্বী মোটর শ্রমিকদের মাঝে উৎসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শুরা সদস্য ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

বিশেষ অতিথি ছিলেন কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৈয়দপুর শহর সভাপতি আব্দুল মোমেন, সহ-সভাপতি জুলফিকার আলী, সেক্রেটারি জুনায়েদ আহমেদ প্রমুখ।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৈয়দপুর বাস টার্মিনাল শাখার সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেডারেশনের সৈয়দপুর পৌর ৬ নং ওয়ার্ড সেক্রেটারি লিটন পাটোয়ারী।

বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের (২২০) সদস্য ও পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রবিন্দ্র নাথ চন্দ্র প্রমুখ। অনুষ্ঠানে ৪৯ জন সদস্যের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর