1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত
10930

দীপ্ত নিউজ, সৈয়দপুর প্রতিনিধি:


সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরে গতকাল শনিবার (০২ নভেম্বর)  ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের  আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সফল সমবায় সমিতির মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।
বেলা ১১টায়  উপজেলা পরিষদ মিলানায়তনে “ সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” দিবসের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার  মো. নুর-ই-আলম সিদ্দিকী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমান।
উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা এবং সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমবায় সমিতির লিমিটেডের সভাপতি ও মধ্য বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শহীদুল হক প্রমুখ।
পরে উপজেলার পাঁচটি সফল সমবায় সমিতিকে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ একটি করে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. নুর-ই-আলম সিদ্দিকী সফল সমবায় সমিতির কর্মকর্তাদের হাতে ওই ক্রেস্টগুলো তুলে দেন।
এর আগে জাতীয় সমবায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় সমিতির বিপুল সংখ্যক সদস্য-সদস্যরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর