1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুর বিএনপি নেতা শাহীন আকতার হৃদরোগে আক্রান্ত, সুস্থ্যতা কামনা

  • প্রকাশিত : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত
saidpur-10952

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ৫ নভেম্বর রাতে শারিরীক পরীক্ষা নিরীক্ষা শেষে মাইনর এ্যাটাকের বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় তাঁকে। বর্তমানে হাসপাতালের ২য় তলায় কার্ডিওলজি বিভাগের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপি নেতা শাহীন আকতারের পুত্র তাসনিম আল নোমান (সজিব) জানান তার পিতা আগের চাইতে এখন অনেকটা সুস্থ্য। এজন্য সকলের দোয়া চেয়েছেন তিনি।

জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীনের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (৫ নভেম্বর) দুপর থেকে তিনি বুকে ব্যথাসহ কিছুটা অসুস্থ্যবোধ করছিলেন। সন্ধ্যার পর স্থানীয় চিকিৎসকের পরামর্শে তাঁকে পরীক্ষা নিরীক্ষার জন্য রংপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার রিপোর্টে তাঁর মাইনর হার্ট এ্যাটাকের বিষয়টি ধরা পরে। পরে চিকিৎসকের নির্দেশে জরুরী ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মাহমুদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর সুস্থতা কামনায় সকলের দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। এছাড়া এক সময়ের ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি বর্তমান জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দপুরের পরিচ্ছন্ন জনপ্রিয় নেতা শাহীন আকতারের সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন সৈয়দপুর জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলাদল তাঁতীদল,মৎস্যজীবি দল, জাসাস, শ্রমিকদলের নেতৃবৃন্দ।

তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন,বিএনপির সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, জিয়াউল হক জিয়া, জেলা বিএনপির প্রচার সম্পাদক আবু সরকার,বিএনপি নেতা অধ্যাপক শওকত হায়াত শাহ, মিলন সরকার, জেলা কৃষকদল সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, সাংগঠনিক সম্পাদক আলফ্রেড টিটু চৌধুরী, জেলা ছাত্রদল সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে জানতে চাইলে গতকাল বুধবার জেলা বিএনপির অন্যতম নেতা অধ্যাপক শওকত হায়াত শাহ বলেন,বিএনপি নেতা শাহীন আকতার আগের চাইতে এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তিনি বলেন আশাকরি দু চার দিনের মধ্যে আমাদের নেতা শাহীন আকতার আমাদের মাঝে ফিরে আসবেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর