1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্য, শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত টানা ‎বর্ষনে আইলা উপদ্রুত আশাশুনির ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি সাতক্ষীরার তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতা! অতিবৃষ্টি ও হরি ভদ্র নদী ভরাট: ডুমুরিয়ার ডোমরা বিলে জলাবদ্ধতায় চরম ঝুঁকি পাইকগাছার সাংবাদিক আব্দুল গফুরের মায়ের ইন্তেকাল: শোক ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা পরিদর্শন উপজেলা প্রশাসন সৈয়দপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিককরণ এখন সরকারের বিবেচনায়: বিমানমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১১৭ বার পঠিত
Saidpur (Nilphamari)-16589
  • মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে :

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে।

পর্যায়ক্রমে সবগুলেভ বাস্তবায়ন করা হবে। এরই ধারাবাহিকতায় বগুড়ার পাশাপাশি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করণের লক্ষ্যে সম্ভাব্য করণীয় নির্বাচনে ঠাকুরগাঁও যাওয়ার সময় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যেখানে দেশের স্বার্থ থাকবে, জনগনের স্বার্থ ও যাত্রীসেবা বেশী হবে, সেখানেই আমরা প্রাধান্য দিব। তিনি বলেন দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। এজন্য সৈয়দপুর বিমানবন্দরও ব্যতিক্রম হবেনা। আমাদের সরকারের বয়স মাত্র দুই মাস পেড়িয়েছে। তাই আপনাদের একটু ধৈর্য ধরতে হবে।

সৈয়দপুর বিমানবন্দরের গুরুত্ব তুলে ধরে বলেন যেখানে যাত্রীসেবা বেশী হবে, সুযোগ সুবিধা বাড়বে এবং দেশ ও জনগনের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেসব বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করা হবে। তিনি বলেন, আপনাদের ইচ্ছা আমরা অবশ্যই পুরণ করবো।

যার পরিপ্রেক্ষিতে বগুড়ার পর সৈয়দপুরে এসেছি আমরা। সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার বিষয়টি এখন সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সৈয়দপুর রাজনৈতিক জেলা
বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, বিএনপি নেতা কাজী একরামুল হক, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ প্রমুখ। পরে এদিকে মন্ত্রী আফরোজা খানমের এমন আশ্বাসে রংপুর বিভাগের রাজনীতিবিদ,  ব্যবসায়ী, সুধিসমাজ, যাত্রীসাধারণের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিমানবন্দরটি আন্তর্জাতিক রূপ পেলে ভারতসহ  নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশের
বাণিজ্য ও পর্যটন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর