সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
সৈয়দপুর রেলওয়ে কারখানায় বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) হিসেবে যোগদান করেছেন মোস্তফা জাকির হাসান।
গত ২ অক্টোবর তিনি ওই পদে যোগ দেন। এর আগে তিনি পুর্বাঞ্চল (চট্রগ্রাম) রেলওয়ের অতিরিক্ত প্রধান যান্ত্রিক প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। রেলওয়ে কারখানার সাবেক বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান পদোন্নতি পেয়ে পশ্চিমাঞ্চল (রাজশাহী) রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন। মুলত তারই স্থলাভিষিক্ত হলেন মোস্তফা মোস্তফা জাকির হাসান।
এদিকে নতুন ডিএস কারখানায় যোগদান করায় রেলওয়ে কারখানার বিভিন্ন কর্মকর্তাসহ শ্রমিক কর্মচারিদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ওইদিন নবাগত বিভাগীয় তত্বাবধায়ককে ফুলেল শুভেচ্ছা জানান কারখানার কর্মকর্তা কর্মচারিসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।
এসময় তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামন করে বলেন, রেলওয়ে কারখানার সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।