1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

স্তন ক্যান্সার সচেতনতা প্রচার ম‌হিলা জামায়াতের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ বার পঠিত
jamayat-14569

ডেস্ক নিউজ ::


বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মহিলা শাখার উদ্যোগে রাজধানী ঢাকার গুলশানে শুরু হয়েছে ২ দিনব্যাপী স্তন ক্যান্সা‌র সচেতনতামূলক ক্যাম্পেইন।

সচেতন তুমি বিজয়ীনী তুমি স্লোগানকে সামনে রেখে গুলশানের ডিসিসি নর্থ সুপার মার্কেট চত্বরে বৃহস্পতিবার সকালে শুরু হয় ক্যাম্পের কার্যক্রম।

এতে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভাপতিত্ব করেন জামায়াত মনোনীত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত এমন এক আদর্শে বিশ্বাস করে, যে আদর্শ কোনো দল বা মতের জন্য নয়; বরং সারা পৃথিবীর সব মানুষের জন্য মুক্তি ও কল্যাণের পথ। আর এ কারণেই আমরা মানবসেবামূলক কর্মকাণ্ডেই সবচেয়ে বেশি প্রেরণা অনুভব করি। আর তাই আমাদের মিশন এবং ভিশন হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠন করে স্বাস্থ্যসেবাকে গণমানুষের কাছে সহজলভ্য করে তোলা। কারণ, জামায়াত এদেশে এমন একটি উদাহরণ স্থাপন করতে চায়, যেখানে ক্ষমতাসীন দল শাসক না হয়ে মানুষের সেবক হিসেবে ভূমিকা পালন করবে।

সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্যপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। তিনি বলেন, ভষ্যিতে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সব দুর্নীতির মূলোৎপাটন করে এই সেবাকে অসহায় ও গরীব মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি।

জামায়াত কেন্দ্রীয় মহিলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা বলেন, সব শ্রেণি-পেশার নারীর সুস্বাস্থ্য রক্ষায় সচেতন করে তোলার জন্য জামায়াতের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাম্পে থাকছে স্তন ক্যান্সার সচেতনতামূলক পরামর্শ, মেয়েদের অন্যান্য স্বাস্থ্য পরামর্শ ও সচেতনতামূলক বক্তৃতা।

ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজের রেডিওলোজি বিভাগের প্রধান ডা. হাবীবা চৌধুরী সুইট, ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক প্রধান ডা. নাঈমা মোয়াজেম, ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা শাখার সেক্রেটারি আয়েশা সিদ্দিকা, উত্তর সেক্রেটারি নাসরিন আক্তার, দক্ষিণ সহকারী সেক্রেটারি জান্নাতুল করীম, উত্তর কালচারাল সেক্রেটারি আঁখি ফেরদৌসী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর