1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন মুন্সীগঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু মিশিগানে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনে সংবাদ সম্মেলন মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত!

স্বল্প মূল্যে ঈদ কেনাকাটা, সামাজিক দায়বদ্ধতা থেকে পাইকগাছার সাংবাদিক পারভেজ’র ব্যতিক্রমী উদ্যোগ

  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৩১ বার পঠিত
11393
শেখ নাদীর শাহ্:


ঈদের খুশি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সহ ছিন্নমূল মানুষদের মাঝে পৌঁছে দিতে বরাবরের ন্যায় এবারেও খুলনার পাইকগাছার কপিলমুনিতে অবিশ্বাস্য কম মূল্যে ঈদের কেনাকাটার সুযোগ করে দিয়েছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মেসার্স পপি এন্টার প্রাইজ। ২০ তম রমজান থেকে উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মেসার্স পপি এন্টারপ্রাইজের শোরুম ছাড়াও ক্রেতাদের বাড়তি সুবিধার্থে  গার্লস স্কুল সংলগ্ন ড্রিম টাচ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বর্ধিত কলেবরে দ্বিতীয় শাখায় সর্বনিম্ন নির্ধারিত মূল্যে পোশাক বিক্রয় কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। যা চলবে পবিত্র ঈদ-উল-ফিতরের দিন পর্যন্ত।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আর্থিক সংকটের ফলে ঈদে নতুন জামা কাপড় কিনতে পারছেন না অনেকে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার। তাদের জন্যই মূলত এমন ব্যতিক্রমী আয়োজন। এই আয়োজনে স্বল্প মূল্যে সন্তানদের পোশাক কিনে দেওয়ার সুযোগ পেয়ে বেজায় খুশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো।
প্রতিবেদনকালে সরেজমিনে কথা হয় কেনাকাটা করতে আসা কয়েকজনের সাথে। সর্বনিন্ম নির্ধারিত মূল্যে সন্তানদের জন্য নতুন কাপড় কিনতে পারায় বেজায় খুশি তারা। স্বল্প পরিসরে পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে পারবেন বলেও জানান অনেকেই। আর তাই আয়োজকদের জন্য প্রাণ ভরে দোয়াও করছেন অনেকে।
এ ব্যাপারে মেসার্স পপি এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ জানান, মধ্যবিত্ত ও নিন্মবিত্ত পরিবারের মানুষেরা যেন আর্থিক সংকটে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্যই বরাবরের ন্যায় সামাজিক দায়বদ্ধতা থেকেই তার এমন ব্যতিক্রমী আয়োজন। প্রিয় সন্তানের আবদার মেটাতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পিতা-মাতার পাশে দাঁড়াতে যার যার অবস্থান থেকে চেষ্টা করলে অসহায়-ছিন্নমূল মানুষের মুখে হাঁসি ফোটানো সম্ভব। বিক্রয় বেশি হওয়াতে লসের পরিমাণ বাড়লেও ভবিষ্যতেও এমন কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে জানান বিশিষ্ট এ কলম যোদ্ধা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর