1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

স্বৈরাচারী আ’লীগের ষড়যন্ত্র মোকাবেলায় একসাথে কাজ করতে হবে -রাজিব আহসান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত
saidpur-10424

সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে টিকতে না পেরে স্বৈরশাসক আওয়ামীলীগের পতন হলেও তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই।

৫ আগস্ট ছাত্র জনতার বিজয়ের সফলতায় স্বৈরাচারী আওয়ামীলীগের মাথা খারাপ হয়ে গেছে। তারা দেশকে অস্থিতিশীল করতে একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এজন্য বিএনপির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীকে সজাগ থেকে ঐকবদ্ধ হয়ে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যেতে হবে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের পার্বতীপুর সড়কস্থ সুলতাননগরে ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টে সেন্টারের সম্মেলন কক্ষে ওই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আহসান, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সদস্য বিলকিস ইসলাম স্বপ্না, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন ও বিএনপি নেতা প্রভাষক শওকত হায়াত শাহ প্রমুখ।

স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটনের সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য বলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আবু সরকার, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোশাররফ হোসেন ও মোহাম্মদ আলী,যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন এবং আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ময়নুল হক চৌধুরী, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড. জয়নুল আবেদীন, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, যুগ্ম আহবায়ক সুজাল খান সাজু, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক সাদেদুজ্জামান দিনার , জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, জেলা মহিলাদলের সভাপতি রওনক জাহান রেনু, সাধারণ সম্পাদক রুপা বেগম, কিশোরগঞ্জ উপজেলা কৃষকদলের সহ সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অন্যতম নেতা বিশ্বাস বাবু প্রমুখ। প্রতিনিধি সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের পতনে দলের প্রাথমিক বিজয় হয়েছে।

চূড়ান্ত বিজয়ের জন্য বিএনপির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তারা যাতে কোন ষড়যন্ত্র করে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।

বক্তারা বলেন, আগামিতে বিএনপি যে আন্দোলন কর্মসূচির ডাক দিবে তাতে ঝাপিয়ে পড়তে হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর