1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

হতদরিদ্র শমসেরকে দোকান উপহার দিলো স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুর

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ বার পঠিত
soyedpur-4005

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর::


আজ থেকে প্রায় ৫০ বছর আগের কথা। সে সময় ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে শৈশবেই কাজের সন্ধানে বাড়ি থেকে বেড়িয়ে যান
শমসের হোসেন। কিছুদিন পার্বতীপুরসহ বিভিন্ন এলাকায় কাজ করে চলে যান ঢাকায়। তখন থেকে বসবাস শুরু করেন পুরনো ঢাকার কলতাবাজার এলাকায়।

বিয়েও করেন সেখানে। কয়েক বছর সংসার করেই বিচ্ছেদ ঘটে তার সংসার জীবনের। এভাবে কেটে যায় কেটে যায় চার যুগেরও বেশি সময়। তারপর একদিন সিনেমার গল্পের মতো ঘটে একটি ঘটনা। ঢাকায় কয়েকজন তার সাথে আলাপ করে জানতে পারে ঢাকায় আসার রহস্য। পরবর্তীতে ঠিকানা ও পরিচয় নিশ্চিত হয়ে গত জুন মাসে তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে আনে তারা। উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাড়িতে ফিরে এসে দেখেন তার মা বসবাস করছেন কদমতলী আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে। তার বাবা প্রায় ২০ বছর আগে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তার ভাইয়েরা একেবারেই দরিদ্র। তারা নিজেদের স্ত্রী সন্তানদের নিয়ে কোনমতে দিন পার করছেন।

শমসের (৬৪) ঢাকা থেকে এসে ভাইদের বোঝা না হয়ে বৃদ্ধা মায়ের সাথেই বসবাস শুরু করে। কোনমতে খেয়ে না খেয়ে দিন পার করে সে। এ অবস্থায় গত ৬ মাসেও তেমন কিছু,করতে না পারায় মাথায় চিন্তার ভাঁজ পড়ে শমসের হোসেনের। সংসার কিভাবে চালাবে তা নিয়ে সবসময় টেনশনে থাকতো সে।

এ অবস্থায় ওই এলাকার কয়েকজনের কাছে শমসেরের কস্টের কাহিনী জানতে পারেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রানা। বিষয়টি নিয়ে শমসেরের সাথে যোগাযোগ করে সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় সংগঠনের পক্ষ থেকে শমসেরকে স্বাবলম্বী করতে একটি দোকান বানিয়ে দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়।সংগঠনটির ওই প্রতিশ্রুতির অংশ হিসেবে শুক্রবার (১৫ ডিসেম্বর) বাঙ্গালীপুর ইউনিয়নের কদমতলী আশ্রায়ন প্রকল্পে শমসেরের মায়ের বাড়ির সামনে তৈরী করা দোকান উপহার দেয় স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুর৷ ওই দোকানে দেওয়া হয় মুদি ও পান দোকানের বিভিন্ন মালামাল।

দুপুরে দোকানটির উদ্বোধন করেন সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনকালে এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা, পৌর কমিটির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রবিউল আউয়াল রবি, ইউনিয়ন কমিটির উপদেষ্টা লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, উপদেষ্টা সাজু দেওয়ানী, হৃদয়ে সৈয়দপুরের সৈয়দপুর উপজেলা কমিটির সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রানা, বাঙ্গালীপুর ইউনিয়ন কমিটির সভাপতি মুন্না ইসলাম মুন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবী সাবেকুন নাহার সালফিয়া, বিজয়, এনকে খলিল, শিব্বির ইসলাম, গোলাম রব্বানী, আরমান বাবু, শাহিন, সায়মুন, কবিতা ইসলাম, রুবেল প্রমুখ।

জানতে চাইলে দোকান উপহার পাওয়া শমসের হোসেন বলেন,আমি হৃদয়ে সৈয়দপুরের সকলের কাছে কৃতজ্ঞ। তারা আমার মতো হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়ে যে মহানুভবতা দেখিয়েছে তা কোনদিন ভুলতে পারবো না। এ বিষয়ে কথা হয় সংগঠনটির বাঙালিপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সাথে।

তিনি বলেন, বিগত দিনেও এই ইউনিয়নে দরিদ্র পরিবারকে টিউবওয়েল স্থাপন, ত্রাণ সহায়তা প্রদান,মাদক,বাল্যবিবাহ বিরোধীসহ বিভিন্ন কার্যক্রম করেছি আমরা।

আগামীতে এ ধরনের সেচ্ছাসেবক মূলক কাজ অব্যাহত থাকবে, বলেন তিনি। এজন্য সকলের সহযোগিতা কামনা করেছে সংগঠনটির সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর