1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা সাতক্ষীরায় ক্রীড়া কর্মকর্তার অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধন বিশ্বকাপ অভিষেকেই স্পেনকে রুখে দিলো কেপ ভার্দে

হরতাল-অবরোধের বিরুদ্ধে রাজপথে নামলেন তারকারা

  • প্রকাশিত : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৯৩ বার পঠিত
taroka-3765

দীপ্ত নিউজ ডেস্ক::


দেশে চলমান অস্থিতিশীল রাজনীতি নিয়ে শঙ্কিত শোবিজ অঙ্গনের তারকারা। এ তালিকায় আছেন অভিনয়, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক, সুরকার ও সংগীত পরিচালকরা।

শনিবার ( ১৮ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারকাদের এ সমাবেশ করেছে শিল্পী সমাজ। ‘অবিলম্বে দেশে আগুন সন্ত্রাস বন্ধ করতে হবে’ এই স্লোগানে শাহবাগে মানববন্ধন করেন তারা।

‘ধ্বংসের বিরুদ্ধে শিল্পী সমাজ’ স্লোগানে শাহবাগে মানববন্ধন করে শিল্পী ও কলাকুশলীরা জানান, জনগণের পেটে লাথি মেরে কোনোভাবেই জনগণের জন্য কাজ করা যায় না।

হরতাল অবরোধের মাধ্যমে বিএনপি জামাতের রাজনীতি জনগণের ক্ষতি করছে। যারা নিম্নবিত্ত তাদেরকে তারা হত্যা করছে আগুন সন্ত্রাসের মাধ্যমে। পুলিশ মারা যাচ্ছে, সাংবাদিক আহত হচ্ছেন। এসব আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে। নতুন প্রজন্মের কাছে নেতিবাচক রাজনীতিকে তুলে ধরছে। আমরা এটা চাই না।

শেখ হাসিনাতেই আস্থা এই স্লোগান নিয়ে শিল্পীরা জানান, যারা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের বিপক্ষে ছিল তাদের সঙ্গে বসে স্বাধীনতা বিনির্মাণ করা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের আমলে দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আর ঠিক সেই সময়েই এ দেশের সেই উন্নতিকে বাধাগ্রস্ত করে অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে তারা।

এসবের তীব্র নিন্দা জানিয়ে শিল্পীরা একসঙ্গে লড়ে এই ভাঙচুরের খেলা প্রতিহত করবে বলেও জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে।

সমাবেশে উপস্থিত ছিলেন অভিনেতা রিয়াজ, ফেরদৌস, খায়রুল আলম সবুজ, তুষার খান, অভিনেত্রী শম্পা রেজা, নিমা রহমান, শমী কায়সার, তারিন জাহান, গায়ক এসডি রুবেল, গায়ক ও সংগীত প্রযোজক ধ্রব গুহসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর