1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ও ড্রোন ধ্বংস পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি, ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা কপিলমুনিতে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার শার্শায় বিলাসী রঙিন মাছ চাষে সাফল্য, ভাগ্য বদলে তরুণ উদ্যোক্তা মাসুমের মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা, পরিচ্ছন্নতা ও চিকিৎসায় জোর ঘটনাস্থল সৈয়দপুর প্লাজা মার্কেট, ৩০ মিনিটেই ৭০ লাখ টাকার মালামাল চুরি কয়রায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে তরুন দলের প্রস্তুতি সভা

হাসান হিমালয় পেলেন টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার

  • প্রকাশিত : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৭৬ বার পঠিত

টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২২ পেয়েছেন খুলনার সাংবাদিক আবুল হাসান হিমালয়। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত টিআইবির কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন অতিথি ও বিচারকমণ্ডলী। এ বছর ৪টি ক্যাটাগরিতে ৪ জন সাংবাদিক এই পুরষ্কার পেয়েছেন। দেশে বেসরকারি পর্যায়ে সাংবাদিকদের জন্য এটাই সবচেয়ে মর্যাদা সম্পন্ন পুরষ্কার।

২০২১ সালের ২২ থেকে ২৫ মে মাসে খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্প নিয়ে দৈনিক পূর্বাঞ্চলে ৪টি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনগুলোতে আড়াই হাজার কোটি টাকা ব্যয়ের পরও খুলনা শহরে লবণ পানি সরবরাহ, গোপনে ভূ-গর্ভস্থ থেকে অনবরত পানি উত্তোলন, এসবের কারণ, অনিয়ম ও প্রতিকারের উপায় তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রিন্ট মিডিয়া (আঞ্চলিক) ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছে।

পুরষ্কারপ্রাপ্ত অন্যরা হলেন দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান, যমুনা টেলিভিশনের অপূর্ব আলাউদ্দিন ও চ্যানেল 24 এর প্রামান্য অনুষ্ঠান সার্চ লাইট এর আবদুল্লাহ আল ইমরান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ঢাকা ট্রিবিউনের নির্বাহী পরিচালক রিয়াজ আহমেদ, বৈশাখী টিভির পরিকল্পনা পরামর্শক জুলফিকার আলী মানিক, এমআরডিআইয়ের অনুসন্ধানী সাংবাদিকতা হেল্প ডেস্কের প্রধান বদরুদ্দোজা বাবু, চ্যানেল ২৪ এর নির্বাহী পরিচালক তালাত মামুন ও গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের এশিয়া এডিটর মিরাজ আহমেদ চৌধুরী।

আবুল হাসান হিমালয় ২০০৫ সালে দৈনিক অর্ণিবান পত্রিকা থেকে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে তিনি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক সমকালের খুলনা ব্যুরোতে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া খুলনা গেজেটে কন্ট্রিবিউটর হিসেবে অংশ নেন। ইতোপূর্বে ২০২০ ও ২০২১ সালে দুই বার তিনি খুলনা প্রেসক্লাবের ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক লাভ করেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর